1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সর্বশেষ :
অষ্টম জাতীয় ভোটার দিবস আজ হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা  ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯: স্বাস্থ্য মন্ত্রণালয় গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তর ঘটানোর আশা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন

মুরাদনগরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের  উদ্বোধন 

বিল্লাল হোসাইন
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
“স্মার্ট জাতীয় পরিচয়পত্র করে, পরিচয় দিন গর্বভরে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নে ২০০৮সাল থেকে ২০১৬সাল পর্যন্ত হওয়া ৩ লক্ষ ৩৮ হাজার ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে স্মার্ট পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব শফিউল আজিম।
কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মাহফুজা মতিনের সভাপতিত্বে তিতাস উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুর জাহানের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মাহবুব আলম তালুকদার, আইডিইএ এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আসফাকুজ্জামান, জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈকত আহাম্মদ প্রমূখ।
এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাহিদ হোসেন, ইউডিএফ জাহিদুল ইসলাম, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক, সমাজসেবা কর্মকর্তা বরুন দে, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান মীর, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট