1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
অষ্টম জাতীয় ভোটার দিবস আজ হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা  ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯: স্বাস্থ্য মন্ত্রণালয় গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তর ঘটানোর আশা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন

ফজলে করিমের বাড়ি থেকে অস্ত্রসহ গুলি উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর গ্রামের বাড়ি গহিরায় অভিযান চালিয়ে পুলিশ চারটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে।
পুলিশ জানায়, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো.হুমায়ুন কবির ও রাউজান থানার ওসি মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে ফজলে করিমের বাড়ির কেয়ারটেকার মো.হেলাল উদ্দিনকে (৫৫) সাথে নিয়ে তল্লাশী করে একটি দু’নলা বন্দুক, একটি এক নলা বন্দুক, একটি দেশীয় তৈরি এলজি, একটি রিভলবার এসব অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার করে।
গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর খুলশী আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের ইমপেরিয়াল হিলের অধ্যাপক ব্যারেজ নামক ভবনের ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এই ব্যাপারে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান খুলশীর ফ্ল্যাটে অভিযানের কথা স্বীকার করে সাংবাদিকদের বলেন, ‘অভিযান পরিচালনার জন্য যৌথ বাহিনীকে খুলশী থানা পুলিশ সহযোগিতা করেছে। অভিযানে কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।’
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর সকালে পালিয়ে ভারতে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে গ্রেপ্তার হন ফজলে করিম চৌধুরী। গত বৃহস্পতিবার তাকে হেলিকাপ্টারে করে চট্টগ্রামে আনা হয়। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। ফজলে করিমের বিরুদ্ধে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে শিক্ষার্থী হত্যা, ছাত্রদল নেতা নুরুল আলম নুরু হত্যাসহ ১০টি মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট