শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সোনাইমুড়িতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ! দীঘিনালায় বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী, আশ্রয়কেন্দ্রে খাদ্য বিতরণ ! পীরগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবনে দলিল নিবন্ধন  নতুন ভবন নির্মাণের দাবি ! জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান মাথা গোঁজার ঠাঁই দিয়ে বিপাকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, জাল কাগজে জমি খারিজের অভিযোগ সোনারগাঁ জামপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেফতার ! কালিহাতীতে কেন্দ্রীয় সাধু সংঘে “সাধু ফল সেবা দিবস-২০২৬” উপলক্ষে মতবিনিময় সভা  ! চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় ভয়াবহ  বন্যা, ২ লক্ষাধিক মানুষ পানিবন্দি ! ইনার হুইল ক্লাব অব ঢাকা মেট্রোর নতুন নির্বাহী কমিটির আনুষ্ঠানিক যাত্রা ! পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করি

কেশবপুর প্রেসক্লাব ভাংচুরের ঘটনায় পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

  • প্রকাশিত: সোমবার, ১২ আগস্ট, ২০২৪
অলিয়ার রহমান,কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ
যশোরের কেশবপুর প্রেসক্লাবে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাংচুর ও মালামালে আগুন দেওয়ার ঘটনায় পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ। রোববার বিকেলে বিএনপি নেতারা প্রেসক্লাব পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় করেন।
কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান মতবিনিময় সভার সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, মাসুদুজ্জামান মাসুদ, হুমায়ুন কবীর সুমন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুবদল নেতা আলমগীর হোসেন, আব্দুল গফুর, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান।
এদিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews