1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মদ্যপঅবস্থায় বেপরোয়া গতিতে বাইক  চালানোর অপরাধে ৩ বখাটে গ্রেপ্তার - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কবিতা /ঈদ আনন্দ / লায়ন মোঃ গনি মিয়া বাবুল বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত খাগড়াছড়ির দীঘিনালায় ঈদেও স্বস্তি, নেই যাত্রীচাপ রমজানে ভেজাল গুড়ের দৌরাত্ম্য: খোকসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আনিসুর রহমান জাফরী সহকারী সম্পাদক হিসেবে যোগদান সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোহাম্মদ শাহাদাত আহমেদের যোগদান

মদ্যপঅবস্থায় বেপরোয়া গতিতে বাইক  চালানোর অপরাধে ৩ বখাটে গ্রেপ্তার

হাফিজুর রহমান লাভলু
  • প্রকাশিত: বুধবার, ২৬ জুন, ২০২৪
শেরপুর প্রতিনিধি:
শেরপুরে মদ্যপ অবস্থায় রেজিস্ট্রেশন, সাইলেন্সারবিহীন মোটরসাইকেল দ্রুত ও বেপরোয়া গতিতে, বিকট শব্দে চালানোকালে ৩ বখাটেকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার(২৫ জুন) রাত ১০টার দিকে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের চকপাড়া বাজার থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে শহরের কাজীবাড়ী পুকুরপাড় এলাকার শামীম চৌধুরীর ছেলে আনজুম চৌধুরী আবিদ (১৭), পাকুরিয়া ফকিরপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে তানজিরুল ইসলাম সাদী (১৭) ও ঝিনাইগাতী উপজেলার জগৎপুর এলাকার হারু চন্দ্র দের ছেলে উদয় দে (১৬)।
বুধবার জেলা পুলিশের ফেসবুক পেইজের এক বিজ্ঞপ্তি থেকে জানানো হয়, মঙ্গলবার রাত ১০টার দিকে শেরপুর সদর থানার বিভিন্ন এলকায় থানা পুলিশ কর্তৃক মোটরসাইকেল এবং পুলিশ পিকআপ গাড়িযোগে বখাটে উৎপাত প্রতিরোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রনসহ চুরি ছিনতাই প্রতিরোধে বিভিন্ন এলকায় মহড়া পরিচালনাকালে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের চকপাড়া বাজারে পাকা রাস্তার উপর হতে সাইলেন্সার বিহীন দুইটি মোটরসাইকেল দ্রুত ও বেপরোয়া গতিতে বিকট শব্দে মোটর সাইকেল চালানোর সময় ওই তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেহ তল্লাশী করাকালে শরীর ও মুখ থেকে মদ পান করার তীব্র গন্ধ পাওয়া যায়। গ্রেপ্তারকৃত আনজুম চৌধুরী আবিদ ও উদয় দে চালিত রেজিস্ট্রেশন ও সাইলেন্সারবিহীন দুইটি মোটরসাইকেল জব্দ করে গ্রেপ্তারকৃতদের জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগে পরীক্ষা-নিরিক্ষায় প্রত্যেকেই মদ পান করেছে বলে জানান জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক। পরবর্তীতে তাদের বিরুদ্ধে সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়।
এ ব্যাপারে পুলিশ সুপার আকরামুল হোসেন পিপিএম জানান, বখাটে ও মাদকমুক্ত শেরপুর বিনির্মাণে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট