সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

নওগাঁয় রাত পোহালে ভোট

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪



অন্তর আহমেদ, নওগাঁ জেলা ।।
চতুর্থ ও শেষ ধাপে নওগাঁ জেলার ৩ উপজেলা পরিষদের নির্বাচন আগামীকাল
বুধবার। উপজেলাগুলো হচ্ছে নওগাঁ সদর উপজেলা, মহাদেবপুর উপজেলা এবং মান্দা উপজেলা। তিন উপজেলায় ৩টি পদে মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল ৮টা থেকে বিরতিহীন ভোট গ্রহণ চলবে। এ ৩ উপজেলার ৩২৯ কেন্দ্রে ৯ লাখ ২২ হাজার ১৮৮ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নওগাঁ সদর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহাদেবপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মান্দা উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন অফিসার মো: তারিফুজ্জামান জানিয়েছেন ,নওগাঁ সদর উপজেলায় ১২৮ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৮ হাজার ৩৬৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৩ হাজার ৫৮৩ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭৮২ জন ও তৃতীয় লিঙ্গের ১ জন। মহাদেবপুর উপজেলায় ৮৪ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫০ হাজার ৬৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৪ হাজার ৯১৫ জন এবং মহিলা ভোটার ১ লাখ ২৪ হাজার ৯১৫ জন।
মান্দা উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ১৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৮১২ জন, মহিলা ভোটার ১লাখ ৬২ হাজার ৩৪৭ জন ও তৃতীয় লিঙ্গের ১ জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews