প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬ || প্রকাশের তারিখঃ জুন ৪, ২০২৪
নওগাঁয় রাত পোহালে ভোট
অন্তর আহমেদ, নওগাঁ জেলা ।।
চতুর্থ ও শেষ ধাপে নওগাঁ জেলার ৩ উপজেলা পরিষদের নির্বাচন আগামীকাল
বুধবার। উপজেলাগুলো হচ্ছে নওগাঁ সদর উপজেলা, মহাদেবপুর উপজেলা এবং মান্দা উপজেলা। তিন উপজেলায় ৩টি পদে মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল ৮টা থেকে বিরতিহীন ভোট গ্রহণ চলবে। এ ৩ উপজেলার ৩২৯ কেন্দ্রে ৯ লাখ ২২ হাজার ১৮৮ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নওগাঁ সদর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহাদেবপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মান্দা উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন অফিসার মো: তারিফুজ্জামান জানিয়েছেন ,নওগাঁ সদর উপজেলায় ১২৮ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৮ হাজার ৩৬৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৩ হাজার ৫৮৩ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭৮২ জন ও তৃতীয় লিঙ্গের ১ জন। মহাদেবপুর উপজেলায় ৮৪ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫০ হাজার ৬৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৪ হাজার ৯১৫ জন এবং মহিলা ভোটার ১ লাখ ২৪ হাজার ৯১৫ জন।
মান্দা উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ১৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৮১২ জন, মহিলা ভোটার ১লাখ ৬২ হাজার ৩৪৭ জন ও তৃতীয় লিঙ্গের ১ জন।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত