শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
শহীদ আলী মোস্তফার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়ার অনুষ্ঠান ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়,শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন মেঘনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন গাছা থানার নতুন ওসি মোঃ আরিফুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত রামগঞ্জ টার্মিনালে অগ্নিকাণ্ডে জননী পরিবহনের বাস পুড়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে ‘কান্ট্রি গেমস’ আয়োজন সফল করতে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধা বোনারপাড়া রেলস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো শতাধিক অবৈধ স্থাপনা টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন  সমন্বিত পরিকল্পনা

বাড়ি থেকে কাজ

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২০

করোনা মহামারি শেষ হওয়ার পরও স্থায়ীভাবে বাড়ি থেকে কাজ করার সুযোগ পাবেন মাইক্রোসফট কর্মীরা। পরিচালকের অনুমতি সাপেক্ষে মাইক্রোসফটের বিভিন্ন অফিসের কর্মীরা এই সুবিধা পাবেন।

মার্কিন টেক জায়ান্ট ফেসবুক এবং টুইটারকে অনুসরণ করে মাইক্রোসফট এমন উদ্যোগ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মাইক্রোসফট বলেছে, কিছু কাজের জায়গায় সশরীরে উপস্থিতি প্রয়োজন। যেমন- হার্ডওয়্যার অ্যাক্সেসের জন্য কর্মীর প্রয়োজন রয়েছে। তবে অনেক কর্মচারী তাদের পরিচালকদের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদনের প্রয়োজন ছাড়াই খণ্ডকালীন বাসা থেকে কাজ করতে পারবেন।

মাইক্রোসফট এক মুখপাত্র নতুন দিকনির্দেশনা সম্পর্কে বলেছেন, আমাদের লক্ষ্য হল কাজগুলোকে আরও বিকশিত করতে হবে। এই নতুন নির্দেশিকা যুক্তরাজ্যের কর্মীদের জন্যও প্রযোজ্য হবে।

মার্কিন পরিসংখ্যান অফিসের তথ্য মতে, এপ্রিল পর্যন্ত নিযুক্তদের মধ্যে ৪৬ শতাংশেরও বেশি বাড়ি থেকে কাজ করছিলেন। অনেক নিয়োগকারী সংস্থা প্রাথমিকভাবে এই ধারণাটির প্রশংসা করেছিলেন। কিন্তু মাসগুলো কেটে যাওয়ার সাথে সাথে এর কিছু ত্রুটি উঠে আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews