মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ – সবার আগে বাংলাদেশ দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ এলাকা গৌরবদীতে ফিরলেন বিএনপি নেতা ফরিদ উদ্দিন বেপারি শরীয়তপুরের তুলাসারে হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম পূজা মন্ডপ পরিদর্শনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী সাংবাদিক মোঃ হাবিবুর রহমান মানবাধিকার শান্তি সম্মাননা পুরষ্কার পেয়েছেন ৩০ কোটি টাকার সেতু দুটিতে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে গাইবান্ধাবাসী সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের হিসাব চায় এনসিপি! লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স্থবির উন্নয়ন জলঢাকায় মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানবাধিকার কর্মীর সংবাদ  সম্মেলন নবাবগঞ্জে মরহুমা বেগম জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

চট্টগ্রাম ১৬ আসনে বিএনপির মনোনয়ন পেতে চান  মোঃ লেয়াকত আলী 

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫




চট্টগ্রামের দক্ষিণ পশ্চিমে অবস্থিত চট্টগ্রাম ১৬ সংসদীয় আসন বাঁশখালী।এটি বঙ্গোপসাগরের উপকূলীয় উপজেলা হাওয়ায় সাগরের পাড়ে সুদীর্ঘ বেড়িবাঁধ রয়েছে। কিন্তু দীর্ঘদিন কোন কাজ না হওয়ায় সেগুলো ভেঙে চুরে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।যে কোন প্রাকৃতিক দুর্যোগ বা জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ গুলো ভেঙ্গে জনগণের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।এই এলাকার রাস্তাঘাট গুলোর অবস্থা খুবই খারাপ। বিশেষ করে সরল এবং গন্ডামারা ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙে যেকোনো সময় বিস্তির্ণ এলাকা প্লাবিত হতে পারে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে উপকূলবর্তী এই আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে চান চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ লেয়াকত আলী। তিনি ছাত্র দলের সাবেক (পিন্টু- লাল্টু) কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক এবং ২০০৯ সালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা; সেই সুবাদে গন্ডামারা ইউনিয়নে টানা তিন বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি উপকূলীয় মানুষের জীবন মান উন্নয়ন ও শিক্ষার আলো জ্বালাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সম্পূর্ণ নিজের অর্থায়নে দুই একর জমির উপর তার মায়ের নামে আনোয়ারা বেগম স্কুল এন্ড কলেজ নির্মাণ করে এলাকায় শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রেখেছেন।
বিগত সরকারের জেল, জুলুম, অত্যাচার তাকে থামাতে পারেনি। তিনি সব সময় নির্যাতিত নেতা কর্মীদের পাশে থেকেছেন। মামলা, হামলা, জামিন থেকে শুরু করে তাদের পরিবারের খোঁজ খবর রেখেছেন। নিজের অর্থায়নে এলাকায় অনেক রাস্তাঘাট নির্মাণ করেছেন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট ও শিক্ষার উন্নয়নের পাশাপাশি কর্ণফুলী ট্যানেল থেকে কক্সবাজার পর্যন্ত বেড়িবাঁধ কে মেরিন ড্রাইভ রোডে উন্নিত করণ এবং পুরা বাঁশখালীকে গ্লোবাল ইকোনমিক জোনের আওতায় আনতে চান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews