1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
হত্যা মামলার আসামি হয়েও বিটিআরসিতে বহাল তবিয়তে খালেদ ফয়সাল যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না হলে ইরানকে ‘খারাপ পরিণতির’ হুমকি ট্রাম্পের প্রাথমিকের প্রতিটি স্কুলকে ‘স্বায়ত্তশাসিত’ হিসেবে গড়ে তোলা হবে : গণশিক্ষা উপদেষ্টা ত্রয়োদশ  সংসদ নির্বাচন ও গণভোট  উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা  পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সমন্বিতভাবে কাজ করতে হবে: সেনাপ্রধান ধানের শীষকে বিজয়ী করতে শরীয়তপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডে বিএনপির আলোচনা সভ্য নবম জাতীয় পে স্কেলের গেজেটের দাবিতে বাউফলে সরকারি কর্মচারীদের বিক্ষোভ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে ড্রোন ও বডি ক্যামেরা ব্যবহারের ঘোষণা শেরপুরের ঝিনাইগাতীতে  বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক কালাইয়ের কুজাইল দিঘী ইজারা নিতে জেলেদের আবেদন

বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে আমিরাতে মতবিনিময় সভা: শতভাগ আইনের দেশে সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রদূতের

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়ন এবং প্রবাসীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফুজাইরা বাংলাদেশ সমিতির উদ্যোগে, বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের সহযোগিতায় এবং আমিরাত প্রশাসনের সক্রিয় অংশগ্রহণে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ফুজাইরা বাংলাদেশ সমিতির নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান।সভায় সভাপতিত্ব করেন ফুজাইরা বাংলাদেশ সমিতির সভাপতি কফিল উদ্দিন বেলাল, অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী মাসুদ পারভেজ, হেলাল নুর ও হামাদ মুহাম্মদ ইসলাম।সভায় আমিরাত প্রশাসনের পক্ষ থেকে সাইবার অপরাধ, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার এবং ট্রাফিক আইন নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর ফুজাইরা পুলিশের কমিউনিটি সুরক্ষা ও প্রতিরোধ বিভাগের উপ-পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ সাঈদ আল হাশিমি বলেন, “আমরা সবসময় বাংলাদেশ কমিউনিটিকে পাশে পেতে চাই এবং আশা করি আপনারাও অপরাধ প্রতিরোধে সহযোগিতা করবেন।”
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, “সংযুক্ত আরব আমিরাত শতভাগ আইনের দেশ, যেখানে এআই প্রযুক্তির মাধ্যমে অপরাধ চিহ্নিত করা হয়। অর্থাৎ, আমরা যা করছি সবই রেকর্ড হচ্ছে। তাই যে যেখানে অবস্থান করি না কেন, সবাই যেন আইনকানুন মেনে চলি।”তিনি আরও জানান, প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও উন্নয়নের লক্ষ্যে ১৭ অক্টোবর আমিরাতের শ্রম মন্ত্রীর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। বিশেষ অতিথি কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান বলেন, “আমাদের ভালো কাজের মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। তাই সচেতনতা ও ইতিবাচক আচরণই হবে মূল চাবিকাঠি।” সভায় আরও উপস্থিত ছিলেন ফুজাইরা সিআইডির সাইবার অপরাধ দমন বিভাগের সিনিয়র কর্মকর্তা লেফটেন্যান্ট হামাদ মোহাম্মদ বিন নাইয়া আল তুনাইজি, ট্রাফিক ও লাইসেন্সিং বিভাগের প্রথম সহকারী ড. ইয়াসের রশিদ আল হেফেইতি, কমিউনিটি পুলিশের সিনিয়র কর্মকর্তা মেজর ফাতিমা হামাদ আল ইয়ামাহি, মেজর মরিয়ম আলী আল জাহমি এবং আহমেদ নাসের আল কিন্দি।
সমাপনী বক্তব্যে ফুজাইরা বাংলাদেশ সমিতির সভাপতি কফিল উদ্দিন বেলাল আয়োজনকে সফল করার জন্য আমিরাত প্রশাসন ও দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “দু’দেশের সরকারের পক্ষ থেকে প্রবাসীদের উদ্দেশ্যে যে বার্তাগুলো এসেছে, তা আমরা প্রবাসীদের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”প্রবাসীদের প্রশংসায় সভার আয়োজনটি ছিল সময়োপযোগী, শিক্ষণীয় এবং ভবিষ্যতে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান উপস্থিত অংশ গ্রহণকারীরা।
——

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট