1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ষড়যন্ত্রকারীরা জয়যুক্ত হবে না,জয়যুক্ত হবে ঐক্যবদ্ধ জনগন- জাহিদ হোসেন - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন খাগড়াছড়িতে আড়াই কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ  নরসিংদীতে জ্বালানি তেলে নৈরাজ্য: লাইনে সাধারণ চালক, বোতলে সিন্ডিকেট বাণিজ্য! দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে মেঘনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ চলমান মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

ষড়যন্ত্রকারীরা জয়যুক্ত হবে না,জয়যুক্ত হবে ঐক্যবদ্ধ জনগন- জাহিদ হোসেন

আনভিল বাপ্পি, ঘোড়াঘাট(দিনাজপুর)
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন,কেউ কেউ আসন্ন জাতীয় নির্বাচনকে বাধা গ্রস্ত করার চেষ্টা করছেন, এমন কার সাধ্য আছে আল্লাহ ছাড়া কারো সামর্থ্য নেই নির্বাচনকে বাধা বাধাগ্রস্ত করার,৩১ দফার আলোকে আপনারা ঐক্যবদ্ধ হবেন যেকোনো ষড়যন্ত্র জনগণের ঐক্যর সামনে ভেসে যাবে, কোন অবস্থাতেই ষড়যন্ত্রকারীরা জয়যুক্ত হবে না, জয়যুক্ত হবে ঐক্যবদ্ধ জনগণ, আপনাদের ঐকের মাধ্যমে ধানের শীর্ষ জয় হবে তারেক রহমানের নেতৃত্বে,আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষে সবার সহযোগিতা সমর্থন প্রয়োজন এবং আপনাদের সুশৃংখল ঐক্য এবং আপনাদের ভোট প্রত্যাশা করছি।

দিনাজপুরের ঘোড়াঘাট পৌর বিএনপির আয়োজনে স্থানীয় সুধী সমাজ, ব্যবসায়ী, শ্রম জীবি ও মহিলাদের নিয়ে আজ রোববার সকাল ১১ টায় পৌরসভার আরসি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন ব্যবসায়ীদের ভাইদের কাছে অনুরোধ আপনারা নির্বিঘ্নে নিঃসংকোচে ব্যবসা বাণিজ্য করবেন,বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি আপনাদের সাথে আছে।
মতবিনিময় সভায় পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, ঘোড়াঘাট পৌর মহিলা দলের সদস্য সচিব এসতেয়ারা বেগম,পৌর জিয়া পরিষদের আহ্বায়ক মো. আনিসুর রহমানসহ অনেকে।

এছাড়াও অনুষ্ঠানে পৌর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট