মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
জৈন্তাপুরে বাংলা কিউআর বাস্তবায়নে বর্ণাঢ্য র‍্যালি ও মতবিনিময় হাটহাজারীতে ফের নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার স্বর্ণের দোকানে ঢুকে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, দু’জন আটক মেহেন্দিগঞ্জে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান কক্সবাজারে তোলপাড় : কোর্ট পুলিশের বাসায় মিলল ৯০ হাজার ইয়াবা নগদ ৩৬ লক্ষ টাকা, কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’ বরাদ্দকৃত বিল ব্যক্তির হাতে: শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, প্রমাণের আগেই কাউকে অপরাধী বানানো যাবে না’ ​— বাংলাদেশ রেলওয়ে  বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব হস্তান্তর

নোয়াখালীকে বিভাগ করার দাবিতে দুবাইয়ে কনসাল জেনারেল এর কাছে স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫




নোয়াখালীকে বিভাগ করার দাবিতে দুবাইতে কনসাল জেনারেল এর কাছে স্মারকলিপি প্রদান করেন বৃহত্তর নোয়াখালী সমিতি সংযুক্ত আরব আমিরাতের নতুন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুবাইয়ে এ উপলক্ষে তাৎক্ষনিক এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বৃহত্তর নোয়াখালী অঞ্চলকে পূর্ণাঙ্গ বিভাগ ঘোষণার দাবি জানানো হয়।


নতুন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মাহে আলম, সিনি: যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন কামাল হোসেন সুমন, যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন সুমন, দপ্তর সম্পাদক গাজী মোহাম্মদ ফখরুল ইসলাম হিরন, যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক নুর হোসেন সুমন এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী এম এ মান্নান সহ ১২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, নোয়াখালী বিভাগের দাবিটি তিনি সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছে দেবেন বলে জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম কাউন্সিলর আব্দুস সালাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews