বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

জাতিসংঘের ৮০ বছরে বাংলাদেশে ঐতিহাসিক মাইলফলক উদযাপন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

জাতিসংঘের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক স্মারক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি টিম। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার জাতিসংঘ ভবনে এ আয়োজন করা হয়। এসময় জাতিসংঘের বাংলাদেশ আবাসিক সমন্বয়ক গুইন লুইস উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন।

এতেঅংশ নেন সরকারি ও রাজনৈতিক প্রতিনিধি, কূটনৈতিক সম্প্রদায়ের সদস্য, সুশীল সমাজ, যুব প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং জাতিসংঘের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে জাতিসংঘ ও বাংলাদেশের আট দশকের সহযোগিতা এবং বৈশ্বিক শান্তি ও উন্নয়নে জাতিসংঘের ভূমিকা নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে স্মরণ করা হয় ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লবের তরুণ নেতৃত্বকে।

বাংলাদেশের জনগণের পাশে থেকে আমরা সব সময় গর্বিত। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের সময়েও জাতিসংঘ উন্নয়ন সহযোগিতার ধারাবাহিকতা বজায় রেখেছে।

সরকারের পক্ষে রোহিঙ্গা বিষয়ক উচ্চপর্যায়ের প্রতিনিধি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমান বলেন, জাতিসংঘ বাংলাদেশের মানবিক ও উন্নয়ন খাতে যে ধারাবাহিক সহায়তা দিয়ে আসছে তা দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

অন্তর্বর্তী সরকার উপদেষ্টা ও ছাত্রনেতা মাহফুজ আলম জাতিসংঘের নীতিনিষ্ঠ অবস্থানের প্রশংসা করে বলেন, “জাতিসংঘ সবসময় বাংলাদেশের মানুষের অধিকার ও আকাঙ্ক্ষাকে সর্বাগ্রে স্থান দিয়েছে—যা প্রকৃত আন্তর্জাতিক বন্ধুত্বের দৃষ্টান্ত।

অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে কর্মরত জাতিসংঘ কর্মকর্তাদের সম্মাননা প্রদান করা হয় এবং নবনিযুক্ত সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পাশাপাশি উপস্থিত ছিলেন জাতিসংঘের স্বেচ্ছাসেবকরা, যারা বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

‘UN80’ বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানটি একটি নতুন, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক বহুপাক্ষিক বিশ্বব্যবস্থার আহ্বান জানায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews