1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
২ টি কবিতা/পুঞ্জীভূত ভালোবাসা ও হেমন্ত  /রাহেলা আক্তার  - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
নীলফামারীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত। রামুর গর্জনিয়া থেকে এক লক্কপিছ ইয়াবা উদ্ধার ! উদ্ধার হওয়া তরুণীকে নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য: শ্বশুরবাড়ির লোকজনকে হয়রানির অভিযোগ ! নরসিংদীতে ১৮০ দিনের ‘রোডম্যাপ’: রাষ্ট্র সংস্কার ও সুশাসনে নতুন দিগন্ত উপ রাষ্ট্র সংস্কার ও সুশাসনে গুরুত্ব দিয়ে নরসিংদী জেলা তথ্য অফিসের বিশেষ প্রচারণা গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেয়ারডিল’সহ ২ নারী আটক ! শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরনকে মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ। লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপি নেতা । তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন ।

২ টি কবিতা/পুঞ্জীভূত ভালোবাসা ও হেমন্ত  /রাহেলা আক্তার 

রাহেলা আক্তার 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
পুঞ্জীভূত ভালোবাসা 
তবু্ও ভালোবাসা —
জোয়ার ভাটার পূর্ণ আলিঙ্গনে,
ভালোবাসার স্টেচে ভর করে
ভাসবে অনাদিকাল।
আঁধারের গায়ে লেপ্টে থাকা,
জোনাকিদের উদ্দাম নৃত্যে প্রণয় উল্লাস।
তন্দ্রাহারা অক্ষি যুগল সুনসান নীরবতায়
প্রহর গুণে আর তন্দ্রাঘোরে
উচ্চারিত করে ভালোবাসার নাম।
ঘাড় ঘুরিয়ে কামুকতার স্পর্শ
মুষ্টি বদ্ধ করে বেঁধে রাখে,
এনালগ ঘড়ির সময় নির্দেশক কাটায়!
নাসিকার ডগায় মৌ মৌ করে
ঘর্মাক্ত দেহের নোনতা ঘ্রাণ।
অতঃপর দিঘির স্বচ্ছ জলে
রক্ত পলাশের মুঞ্জরিত পাপড়ি এলিয়ে,
বুকের বাম পাঁজরে ব্যালেট পেপারে
সঞ্চিত রাখবে  পুঞ্জীভূত ভালোবাসা।
“হেমন্ত”
নতুন ধানের ডালি নিয়ে
এলো হেমন্ত;
খুশির জোয়ার কৃষাণ মনে
বইছে বসন্ত।
সুখ পাখিটা আনবে এবার
নবান্নের উৎসব;
দিক-দিগন্তে আনন্দের
পড়বে কলরব।
কৃষাণ বধু দেখবে এসে
গোলাভরা ধান;
খুশি মনে, কৃষাণ হাতে
দিবে খিলি পান।
ধান বেচিয়া কৃষাণ এবার
আনবে সব গয়না;
পূরণ করবে নতুন বধুর
যতো তার বায়না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট