বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
দক্ষিন কোরিয়ার সিংগায়েংজু বিশ্ববিদ্যালয়ে আটকা পরেছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রায় ১৮ কোটি টাকা মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের

‎গাইবান্ধায় শারদীয় দুর্গাপূজায় ৫৮২ মণ্ডপে র‌্যাবের কড়া নিরাপত্তা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

‎‎আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে গাইবান্ধা জেলার ৫৮২টি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়ে ২ অক্টোবর বিজয়া দশমীতে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। উৎসব চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে র‌্যাব।
‎বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় শহরের ভিএইড রোড় কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাব-১৩ এর কর্মকতারা। এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
‎র‌্যাব জানায়, দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন থাকবে। জেলার সর্বত্র গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি পূজা উদ্‌যাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করা হবে।
‎বিশেষ নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে,
‎প্রতিটি পূজামণ্ডপে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম চলবে।
‎দুষ্কৃতিকারীদের হামলা, ভাঙচুর, চুরি বা ডাকাতি প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
‎সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা উসকানিমূলক তথ্য ছড়ানো প্রতিরোধে র‌্যাবের সাইবার মনিটরিং টিম কাজ করবে।
‎প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
‎প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার আনিচ বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি সার্বজনীন মিলনমেলা। বাঙালির সম্প্রীতি ও ঐতিহ্যের প্রতীক এই মহোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে র‌্যাব সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews