1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি রাস্তা দখল ও খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন ইউএইতে আস্তা প্রবাসী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত  রায়গঞ্জে সরকারি খাসপুকুরে  মাছ ধরাকে কেন্দ্র করে  সংঘর্ষে দুইজন নিহত  !  এতিম দুইশ শিক্ষার্থীর জন্য নোবিপ্রবি উপাচার্যের ইফতার আয়োজন দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা বিরোধী দলীয় এমপি আমির হামজাকে ৫০ কোটি টাকার প্রস্তাব! কুষ্টিয়াবাসীর প্রশ্ন: কেন?” প্রশাসনে বড় রদবদল: ১ মার্চে কুষ্টিয়াসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার, মন্ত্রণালয়ে  মেঘনার ছয় অভয়াশ্রমে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা

চৌদ্দগ্রামে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে সনাতনীদের পাশে থাকবে প্রশাসন, বিএনপি ও জামায়াত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সনাতনীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন,বিএনপি ও জামায়াতে ইসলামি। উপজেলা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জগন্নাথ দীঘি ইউনিয়নের বরদ্দৈন সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা প্রমোদ রঞ্জন চক্রবর্তী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মাষ্টার অনিল চন্দ্র দেবনাথ।
মাষ্টার টুনু কর্মকার ও বিক্রম কর্মকার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা সেনা নিবাসের সিও লে: কর্ণেল হাসান,চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ,
জামায়াতে ইসলাসী চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন, জামায়াতে ইসলামি চৌদ্দগ্রাম উপজেলা কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, মাষ্টার রুপম সেন গুপ্ত,বীর মুক্তিযোদ্ধা কনক চৌধুরী।
আলোচনা সভায় জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী চৌদ্দগ্রমের ২২টি মন্দিরে নির্বিঘ্নে পুজা উদযাপন করার জন্য উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা সার্বক্ষণিক শৃঙ্খলার দায়িত্ব পালন করবে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন বলেন, দুর্গাপূজা সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বাংলাদেশে দীর্ঘদিন ধরে সব ধর্মের মানুষ মিলেমিশে নিজ নিজ উৎসব পালন করে আসছে। এবছর ও তার ব্যতিক্রম হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার নেতৃত্বে উপজেলা, ইউনিয়ন ও ওযার্ড পর্যায়ে দলের স্বেচ্ছাসেবকরা স্থানীয় পূজা উদযাপন পরিষদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে উপজেলা বিএনপি মনিটরিং টিম গঠন করেছে।
বক্তারা বলেন বিগত ৭০/৮০ বছরের মধ্যে চৌদ্দগ্রামে দুর্গাপূজায় কোন সমস্যা হয়নি এবং ভবিষ্যতে ও হবেনা।
মতবিনিময় সভার শেষ পর্যায়ে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেন কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা প্রমোদ রঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক মাষ্টার অনিল চন্দ্র দেবনাথ ও পৌরসভা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী বাবু নকুল সাহা।
মত বিনিময় সভায় উপজেলার ২২টি মন্দির উদযাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট