1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গৌরবে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সাবজোন চ্যাম্পিয়ন - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা  হাটহাজারীতে সড়কে গেইট স্থাপন নিয়ে বিতর্ক, নিরাপত্তার যুক্তি বিবাদীর! ‎রংপুরে দুঃসাহসিক হামলা: প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার  পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনায় ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব বেড়েছে ॥ আক্রান্ত ২৭ শেবন্দী ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

গৌরবে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সাবজোন চ্যাম্পিয়ন

মোঃ সোলাইমান হাটহাজারী চট্টগ্রাম 
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রামের হাটহাজারীতে অনুষ্ঠিত কাটিরহাট সাবজোন আন্তঃস্কুল ফুটবল খেলায় রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে এনায়েতপুর উচ্চ বিদ্যালয়কে ৫–৪ গোলে টাইব্রেকারে পরাজিত করে মির্জাপুর উচ্চ বিদ্যালয় সাবজোন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
রোমাঞ্চকর এই খেলায় দুই দলের খেলোয়াড়দের দারুণ পারফরম্যান্স দর্শক ও সমর্থকদের মুগ্ধ করে। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য থাকার পর টাইব্রেকারে গড়ায় এবং শেষ পর্যন্ত মির্জাপুর উচ্চ বিদ্যালয় জয়লাভ করে।

এই বিজয়কে ঘিরে বিদ্যালয়ে আনন্দ-উল্লাসের পরিবেশ বিরাজ করছে। খেলায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের অসাধারণ পারফরম্যান্স দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের মুগ্ধ করেছে।
চ্যাম্পিয়ন হওয়ার আনন্দঘন এ মুহূর্তে খেলোয়াড়, শুভাকাঙ্ক্ষী ও উপস্থিত দর্শকদের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য অধ্যাপক শেখ আহমদ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক মণ্ডলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তারা আশা প্রকাশ করেছেন, শিক্ষার্থীরা ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রেখে হাটহাজারীসহ চট্টগ্রামের সুনাম দেশের বিভিন্ন স্তরে বয়ে নিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট