মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ :
‎চাকরি না পেয়ে উদ্যোক্তা জেমি: কর্মসংস্থান ১০০ নারীর লামার পূজা মন্ডপ পরিদর্শন করলেন ৩০ ব্যাটালিয়ন কমান্ডার নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ – সবার আগে বাংলাদেশ দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ এলাকা গৌরবদীতে ফিরলেন বিএনপি নেতা ফরিদ উদ্দিন বেপারি শরীয়তপুরের তুলাসারে হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম পূজা মন্ডপ পরিদর্শনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী সাংবাদিক মোঃ হাবিবুর রহমান মানবাধিকার শান্তি সম্মাননা পুরষ্কার পেয়েছেন ৩০ কোটি টাকার সেতু দুটিতে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে গাইবান্ধাবাসী সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের হিসাব চায় এনসিপি! লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স্থবির উন্নয়ন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধে পলিটেকনিক শিক্ষার্থীরা

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫



বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদ এবং কারিগরি ছাত্র আন্দোলনের ঘোষিত ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছেন টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল শহরের রাবনা বাইপাস এলাকায় তারা এ কর্মসূচি শুরু করেন। এতে মহাসড়কের দুই দিকেই সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উত্তরবঙ্গগামী ও ঢাকামুখী রাস্তায় অন্তত ২৫ কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন ¯েøাগান দিয়ে তাদের দাবি আদায়ের পক্ষে অবস্থান নেন। এতে পুরো মহাসড়ক এলাকাজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি সেনাবাহিনীও টহল জোরদার করেছে বলে জানিয়েছে প্রশাসন। শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews