শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করেছে বি আর বি কেবলস! কবিতা/বিজয়ের অভিযাত্রা/ আসাদুজ্জামান খান মুকুল গাইবান্ধায় বাণিজ্যিকভাবে দেশি খেজুর চারা উৎপাদনে নতুন সম্ভাবনা! গাইবান্ধায় খড়ের ঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু, গবাদিপশু ভস্মীভূত কবিতা/নীতিকথা / এম এম মিজান ২০০ বছরের বাসিয়া মেলা ‘বউ মেলা’ নয়! মেঘনায় ভ্যানিটি ব্যাগ চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ও স্বর্ণালংকার স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪

জাতীয় চার নেতা হত্যার পেছনে অনেক মোটিভ ছিল : স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

জাতীয় চার নেতা হত্যার পেছনে অনেক মোটিভ ছিল জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘যেকোনো ঘটনার পেছনে কোনো না কোনো মোটিভ থাকে। শুধু বিপথগামী সেনাসদস্য নয়, এর পেছনে আরো বড় একটি ষড়যন্ত্র ছিল।’

আজ মঙ্গলবার সকালে রাজধানীর পুরাতন কেন্দ্রীয় কারাগারের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারা স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘জাতীয় চার নেতা হত্যার সঙ্গে যারা জড়িত ছিল, তাদের মুখোশ উন্মোচন করা হবে। এ ঘটনায় যারা জড়িত তাদের দেশে ফেরত আনার ব্যাপারে সরকার সর্বোচ্চ আন্তরিক।’

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামারুজ্জামানের ছেলে এ এইচ এম এহছানুজ্জামান, শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে রেজাউল ইসলাম, শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি উপস্থিত ছিলেন। তাঁরা জাতীয় চার নেতা হত্যার ঘটনা তদন্তে আলাদা কমিশন গঠনের দাবি জানান।

এ ছাড়া এ ঘটনার সঙ্গে বিধি লঙ্ঘনসহ কারা অধিদপ্তরের কী ধরনের ভূমিকা ছিল, সেটি তদন্ত করারও দাবি জানান। সেখানে আরো উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি মো. সেলিম, কারা অধিদপ্তরের মহাপরিদর্শক, অতিরিক্ত মহাপরিদর্শক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews