1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
“তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নই গণতন্ত্র পুনরুদ্ধারের পথ” — বেনজীর আহমেদ টিটো - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন খাগড়াছড়িতে আড়াই কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ  নরসিংদীতে জ্বালানি তেলে নৈরাজ্য: লাইনে সাধারণ চালক, বোতলে সিন্ডিকেট বাণিজ্য! দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে মেঘনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ চলমান মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

“তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নই গণতন্ত্র পুনরুদ্ধারের পথ” — বেনজীর আহমেদ টিটো

শাহ আলম, টাঙ্গাইল
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

“তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নই গণতন্ত্র পুনরুদ্ধারের পথ”
— বেনজীর আহমেদ টিটো

“দেশকে আবারও গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আর জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির বিকল্প নেই। এই কর্মসূচি বাস্তবায়ন করতে পারলেই দুর্নীতির রাহুগ্রাস থেকে দেশকে মুক্ত করা সম্ভব হবে।”

গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের পাছ জোয়াইর এলাকায় আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা বেনজীর আহমেদ টিটো। তিনি আরও বলেন, “বর্তমান সরকারের দুঃশাসন, দুর্নীতি ও গণতন্ত্র হত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হলে তৃণমূলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের সামনে এক মহাসংগ্রাম অপেক্ষা করছে। এই সংগ্রাম হবে জনগণের অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম।” সমাবেশে প্রধান বক্তা ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সহ-সভাপতি আব্দুল বারেক, সহ-সম্পাদক মাসুদুর রহমান বালা, পারখী ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান তালুকদার লিটন ও ছামাদ আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ, ৯০ দশকের সময়ের তুখোড় সাবেক ছাত্রনেতা সুলতান উদ্দিন তালুকদার ও বিশিষ্ট ব্যবসায়ী কালিহাতী ফিলিং ষ্টেশনের মালিক আব্দুস ছাত্তার পলু, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা ও ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন এবং প্রবাসী কল্যাণ সম্পাদক ইদ্রিস আলী। ৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বীরবাসিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি নায়েব আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট