শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু মনোহরদীতে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কবিতা /দুর্ভিক্ষের অবসান/ লায়ন মোঃ গনি মিয়া বাবুল ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ মাদকবিরোধী কমিটির কালীগঞ্জে শ্বশুরকে করে মাদকাসক্ত জামাতার থানায় গিয়ে দায় স্বীকার! কথিত মানববন্ধনকে ‘বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত’ দাবি কালীগঞ্জ বিএনপির চাটখিলে হিরাপুর কমিউনিটি ক্লিনিকে নৈশ চুরি: আইপিএস ও ওষুধ সাবাড়! বাউফলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা, ক্রেস্ট ও ৫০ হাজার টাকা উপহার

জয় রাফীর কথায় এসকে সানুর সুরে  ‘ফোটায় ফোটায় রক্ত ঝরে’ নতুন করে আলোচনায়

  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫



জয় রাফীর কথায় এসকে সানুর সুরে  ‘ফোটায় ফোটায় রক্ত ঝরে’ নতুন করে আলোচনায় ইমন খানের এই গানটি 

 

ফোক ও আধুনিক ধারার সংমিশ্রণে প্রকাশিত হলো নতুন গান ‘ফোটায় ফোটায় রক্ত ঝরে’। গানটি এরই মধ্যে শ্রোতা-দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে। কথায়-সুরে, নির্মাণে ও পরিবেশনায় এক ব্যতিক্রমী মাত্রা তৈরি করেছে এই গান। গানটির কথা ও পরিচালনায় ছিলেন জয় রাফী। গভীর ভাবনাশীলতা, কাব্যিক সংবেদন আর বাস্তবতার নিখুঁত উপস্থাপনায় তিনি গানটিকে রূপ দিয়েছেন এক নিরব কষ্টের প্রতিচ্ছবিতে। কণ্ঠ দিয়েছেন বিরহী সম্রাট খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমন খান। হৃদয়স্পর্শী সুর করেছেন এসকে সানু, আর সংগীতায়োজন করেছেন এসডি সাগর। গানটির ভিডিওতেও রয়েছে আবেগঘন উপস্থাপনা। অভিনয় করেছেন সুর্য, মুন্নি ও আলী হোসেন। চিত্রগ্রহণ করেছেন হানিফ ইসলাম রাবু। গানটি প্রযোজনা করেছেন আলী হোসেন, এবং এটি মুক্তি পেয়েছে সুপার মিউজিক ইউটিউব চ্যানেলে। গানের মূল লাইন “ফোটায় ফোটায় রক্ত ঝরে”—প্রেম ও সমাজ বাস্তবতার হৃদয়বিদারক চিত্র তুলে ধরে। কথা ও সুরে ফুটে উঠেছে না বলা অনেক কষ্ট, যন্ত্রণার ছবি। গানটি নিয়ে জয় রাফী বলেন, “এই গানটি শুধুমাত্র একটি সংগীত নয়, বরং এটি একেকটি না বলা কষ্টের চিত্র, যা অনেকেই অনুভব করেন কিন্তু প্রকাশ করতে পারেন না।”গানটি ইতোমধ্যেই ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে  ভালো সাড়া ফেলেছে। দর্শক-শ্রোতারা প্রশংসা করছেন গানের কথার গভীরতা, সুরের আবেগ এবং ভিডিও নির্মাণের মান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews