মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ – সবার আগে বাংলাদেশ দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ এলাকা গৌরবদীতে ফিরলেন বিএনপি নেতা ফরিদ উদ্দিন বেপারি শরীয়তপুরের তুলাসারে হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম পূজা মন্ডপ পরিদর্শনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী সাংবাদিক মোঃ হাবিবুর রহমান মানবাধিকার শান্তি সম্মাননা পুরষ্কার পেয়েছেন ৩০ কোটি টাকার সেতু দুটিতে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে গাইবান্ধাবাসী সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের হিসাব চায় এনসিপি! লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স্থবির উন্নয়ন জলঢাকায় মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানবাধিকার কর্মীর সংবাদ  সম্মেলন নবাবগঞ্জে মরহুমা বেগম জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

“তোর পিরিতে পইটা গেছি” – সুর, কণ্ঠ, দৃশ্য আর নির্দেশনায় জমজমাট এক ভালোবাসার গান

  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫




“তোর পিরিতে পইটা গেছি” – সুর, কণ্ঠ, দৃশ্য আর নির্দেশনায় জমজমাট এক ভালোবাসার গান

 

সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে হৃদয় ছুঁয়ে যাওয়া মিউজিক ভিডিও “তোর পিরিতে পইটা গেছি”, যা ইতোমধ্যেই শ্রোতা ও দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। গানটির কণ্ঠে ছিলেন জনপ্রিয় শিল্পী কাজী শুভ ও আবেগময় গায়িকা কোলি সরকার। গানের কথা লিখেছেন রাছেল কবির, সুর ও সংগীতায়োজন করেছেন রোহান রাজ—যার সুরের ছোঁয়ায় গানটি পেয়েছে বাড়তি আবেগ।

ভিডিওতে অভিনয় করেছেন এসকে আকাশ ও আফরোজা পায়েল। তাদের অন-স্ক্রিন রসায়ন দর্শকদের নজর কেড়েছে। দৃশ্যধারণে ছিলেন আমিনুল ইসলাম আপন, সম্পাদনায় টিডি দীপক এবং নৃত্য পরিচালনায় ছিলেন মো. শামীম।

গানটির বিশেষ প্রশংসা পাচ্ছে এর পরিচালনা ও গল্পনির্ভর নির্মাণশৈলীর জন্য, যেখানে দক্ষভাবে নির্দেশনা দিয়েছেন নির্মাতা জয় রাফি। তার সুপরিকল্পিত পরিচালনা ও আবেগময় উপস্থাপনায় গানটির প্রতিটি দৃশ্য হয়েছে হৃদয়গ্রাহী, যা দর্শকদের মাঝে ভালোবাসার জায়গা করে নিয়েছে।

গানটির প্রযোজক এসকে আকাশ, আর প্রকাশনা করেছে আকাশ মাল্টিমিডিয়া।
বর্তমানে ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে গানটি প্রশংসা ও জনপ্রিয়তা অর্জন করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews