রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু মনোহরদীতে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কবিতা /দুর্ভিক্ষের অবসান/ লায়ন মোঃ গনি মিয়া বাবুল ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ মাদকবিরোধী কমিটির কালীগঞ্জে শ্বশুরকে করে মাদকাসক্ত জামাতার থানায় গিয়ে দায় স্বীকার! কথিত মানববন্ধনকে ‘বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত’ দাবি কালীগঞ্জ বিএনপির চাটখিলে হিরাপুর কমিউনিটি ক্লিনিকে নৈশ চুরি: আইপিএস ও ওষুধ সাবাড়! বাউফলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা, ক্রেস্ট ও ৫০ হাজার টাকা উপহার

আলীকদম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলীর বদলি যনিত বিদায়

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫




অদ্য বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী জনাব আব্দুল হালিম এর বিদায় এবং নতুন উপ সহকারী প্রকৌশলী জনাব মোঃ ইকবাল হোসেন এর যোগদান অনুষ্ঠান আলীকদম উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিদায়ী এবং নবাগত উপ সহকারী প্রকৌশলী সহ উক্ত কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিদায়ী উপসহকারী প্রকৌশলী জনাব আব্দুল হালিম দীর্ঘ দিন উক্ত উপজেলায় সুনামের সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন বলে সকলে অভিমত ব্যক্ত করেন এবং ভবিষ্যতে তার কর্মজীবনের উন্নতি কামনা করেন। জনাব আব্দুল হালিম একই জেলার লামা উপজেলায় বদলি হয়েছেন।
নতুন যোগদান কৃত উপসহকারী প্রকৌশলী জনাব মোঃ ইকবাল হোসেন ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে সুনামের সাথে তার উপর অর্পিত সকল দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews