1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি রাস্তা দখল ও খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন ইউএইতে আস্তা প্রবাসী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত  রায়গঞ্জে সরকারি খাসপুকুরে  মাছ ধরাকে কেন্দ্র করে  সংঘর্ষে দুইজন নিহত  !  এতিম দুইশ শিক্ষার্থীর জন্য নোবিপ্রবি উপাচার্যের ইফতার আয়োজন দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা বিরোধী দলীয় এমপি আমির হামজাকে ৫০ কোটি টাকার প্রস্তাব! কুষ্টিয়াবাসীর প্রশ্ন: কেন?” প্রশাসনে বড় রদবদল: ১ মার্চে কুষ্টিয়াসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার, মন্ত্রণালয়ে  মেঘনার ছয় অভয়াশ্রমে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা

গাইবান্ধার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদন চুড়ান্ত বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত 

আব্দুল মুনতাকিন জুয়েল 
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
গাইবান্ধায় জেলার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদন চুড়ান্ত বিষয়ে এক মতবিনিময় সভা শনিবার সকালে অবলম্বন কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও আটিকেল নাইনটিন এর সহযোগিতায় মানবাধিকার সংগঠন অবলম্বন ও হিউম্যান রাইটস্ ফোরাম, গাইবান্ধা এই মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন পরিবেশ আন্দোলন গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান। আলোচনা করেন অধ্যাপক জহুরুল কাইয়ুম, উদ্যোগ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান জিল্লুর রহমান খন্দকার, ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মুর্শীদুর রহমান খান, মানবাধিকার সংগঠন অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, ডাবিøউডিপির নির্বাহী প্রধান ফরিদ আহমেদ, এসকেএস ফাউন্ডেশনের আশরাফুল আলম, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের সদর থানা আহবায়ক গোলাম রব্বানী মুসা, সাংবাদিক রজতকান্তি বর্মন, সাংবাদিক রিক্তু প্রসাদ, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, উদীচী গাইবান্ধার সাধারণ সম্পাদক শিরিন আক্তার, হিন্দু বৌদ্ধ খৃস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বিপুল কুমার দাস, দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি কায়সার রহমান রোমেল, নারী নেত্রী সেলিনা আক্তার সোমা, জিআরডিএফর নির্বাহী পরিচালক আসাদুল ইসলাম, পল্লী অগ্রগতি সংস্থার লিপি খাতুন, উন্নয়ন সহযোগী সংস্থা বোনারপাড়ার শারমিন সুলতানা, হরিজন ঐক্য পরিষদের নেতা রাজেশ বাসফোর, রবিদাস ফোরামের সাধারণ সম্পাদক সুনীল রবিদাস, আদিবাসী প্রতিনিধি লিপি রানী পাহাড়ী, সুরভী মার্ডি প্রমুখ।
আলোচকরা বলেন, এই রিপোর্টের মধ্য দিয়ে গাইবান্ধার মানবাধিকার পরিস্থিতিসহ আইন-শৃংখলা সম্পর্কে মানুষ এটি ধারণা পাবে। এছাড়াও গাইবান্ধা জেলার প্রান্তিক জনগোষ্ঠী দীর্ঘদিন ধরেই সামাজিক, অর্থনৈতিক ও আইনি বঞ্চনার শিকার। ভ‚মি অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ন্যায়বিচারের ক্ষেত্রে তারা এখনও বৈষম্যের মুখোমুখি। সভায় মানবাধিকার কর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এই রিপোর্ট প্রকাশের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায্য অধিকার আদায় এবং তাদের জীবনমান উন্নয়নে এ ধরনের সভা সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখবে। একই সাথে যারা মানবাধিকার রক্ষায় বিভিন্ন সেক্টরে কাজ করে সেই সকল প্রতিষ্ঠান ও ব্যক্তি গাইবান্ধার মানবাধিকার পরিস্থিতি সমন্ধে সম্যক ধারণা পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট