1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
প্রেমের টানে প্রাণ হারাল স্কুলছাত্র আমরান, অভিযুক্ত রোদেলার টিসি দাবি মায়ের - দৈনিক ভোরের আওয়াজ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায়দের স্বাবলম্বী করতে সহায়তা বিতরণ বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে প্রভাবশালী সাকিবের ভবন নির্মাণ প্রসাশন নিরব! বাউফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা 

প্রেমের টানে প্রাণ হারাল স্কুলছাত্র আমরান, অভিযুক্ত রোদেলার টিসি দাবি মায়ের

মোঃ হেলাল উদ্দীন গলাচিপা,পটুয়াখালী
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

পটুয়াখালীর গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আমরান (১৫) এর মৃত্যুতে এক আবেগঘন সংবাদ সম্মেলন করেছেন তার মা সাবেরা সুলতানা লিয়া। তিনি ছেলের মৃত্যুর জন্য দায়ী করে সপ্তম শ্রেণির ছাত্রী রোদেলাকে বিদ্যালয় থেকে টিসি দেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, রোদেলার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে জড়িত ছিল আমরান। সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা মাধ্যমে তাদের ঘনিষ্ঠতা চললেও হঠাৎ করেই রোদেলা সম্পর্ক ভেঙে জানায়— “ব্রো, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমাকে আর ফোন দিও না।” এসময় ক্ষুব্ধ আমরান বলে, সম্পর্কের মানুষ ‘ব্রো’ হতে পারে না। তখন রোদেলা জবাব দেয়— “তুমি মরো, তুমি মরলে আমার কী?”

আমরানের মা বলেন, “একজন সপ্তম শ্রেণির মেয়ের মুখে এত নির্মম কথা কিভাবে আসে? এই প্রতারণার কারণে আমার ছেলের জীবন শেষ হলো। আমি চাই, এমন মেয়ে সমাজে টিকে না থাকে। যেন আর কোনো মায়ের বুক খালি না হয়।”

তিনি আরও জানান, মামলা না করলেও তিনি ওসি-কে বিষয়টি অবহিত করেছেন এবং সামাজিক বিচারের দাবি তুলেছেন। এছাড়া স্কুলের প্রধান শিক্ষকের কাছে রোদেলার টিসি দেওয়ার আবেদন করেন তিনি।

সংবাদ সম্মেলনের পর নিহত আমরানের সহপাঠীরা বিক্ষোভ মিছিল বের করে।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট শনিবার বিকেল ৪টার দিকে গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শের-ই-বাংলা সড়কের ভাড়া বাসা থেকে আমরানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। আমরান চরকাজল ইউনিয়নের মৃত অসীম হাওলাদারের ছেলে। বাবার মৃত্যুর পর থেকে সে নানীর সঙ্গে ভাড়া বাসায় বসবাস করছিল। ঘটনার দিন দুপুরে নানী বাইরে গেলে আমরান ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। প্রতিবেশীদের সহায়তায় পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট