শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম বান্দরবানে বিলাসবহুল গাড়ি সহ ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক আটক টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবিতে ৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত! ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্য রুটে উড়োজাহাজের টিকিট মূল্য অস্বাভাবিক বৃদ্ধি, বিপাকে প্রবাসীরা

  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫




হঠাৎ করেই মধ্যপ্রাচ্য রুটে, বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম থেকে দুবাইমুখী উড়োজাহাজের টিকিট মূল্য লাফিয়ে বেড়ে লাখ টাকা ছাড়িয়েছে। এতে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসীরা। সিঙ্গেল টিকিটে দেশে ছুটিতে এসে ফেরার উপায় খুঁজে না পেয়ে পড়েছেন চরম বিড়ম্বনায়।
একসময় ২০-৩৫ হাজার টাকার টিকিট এখন লাখ টাকা! ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট রয়েছে আবুধাবি, দুবাই ও শারজাহ অভিমুখে। একসময় এসব রুটে ইকোনমি টিকিট পাওয়া যেত মাত্র ২০ থেকে ৩৫ হাজার টাকায়। কিন্তু এখন সেই টিকিট এক লাখ টাকা ছাড়িয়ে গেছে।
তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে ফেরার পথে। দুবাই থেকে ঢাকামুখী টিকিট এখনো মিলছে ২১ থেকে ২৩ হাজার টাকায়। কিন্তু লাখ টাকা ছাড়িয়ে গেছে ঢাকা উত্তম চট্টগ্রাম থেকে দুবাই মুখে টিকেটের মূল্য। অথচ ঢাকা থেকে দুবাই আকাশপথে দূরত্ব প্রায় ৩৫০০ কিলোমিটার। কিন্তু এর চেয়ে বেশি দূরত্বের কোন কোন গন্তব্য ও পার্শ্ববর্তী দেশের টিকেট মূল্য তুলনামূলক অনেক কম।
ভয়াবহ প্রভাব স্বল্প আয়ের প্রবাসীদের ওপর। মধ্যপ্রাচ্যের অধিকাংশ প্রবাসী মাত্র ২০-৩০ হাজার টাকা বেতনে জীবন চালান। এই আয়ের মধ্যে এত ব্যয়বহুল টিকিট কেনা তাঁদের জন্য প্রায় অসম্ভব। অনেকেই বলেন, “ছুটি নিয়ে দেশে এসেছি, এখন টিকিটের দামে ফিরে যেতেই পারছি না। চাকরিও হারানোর ভয় আছে।” প্রবাসীদের অভিযোগ, একটি সিন্ডিকেট ইচ্ছেমতো টিকিটের দাম বাড়াচ্ছে। কোনো নিয়ন্ত্রণ নেই। উৎসব কিংবা ছুটিতে দেশে ফিরতে না পারার হতাশা প্রতিনিয়ত বাড়ছে। তাই টিকিট মূল্য নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ চান তাঁরা।

সরকারি মনিটরিং জরুরি :

বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) ও প্রতিযোগিতা কমিশনের নজরদারি জরুরি। নইলে প্রবাসীদের দুর্ভোগ আরও বাড়বে, যা বৈদেশিক মুদ্রা পাঠানোর হারেও প্রভাব ফেলতে পারে।
চড়া টিকিটের ভারে যখন প্রবাসীরা দিশেহারা, তখন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপই হতে পারে তাদের ভরসার জায়গা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews