রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল তারাগঞ্জে অবৈধ চার দোকান উচ্ছেদ, জরিমানা ৫৪ হাজার ৫০০ টাকা পীরগঞ্জে প্রতিবন্ধী কিশোরকে বলৎকার ॥ ১৫ মাসেও বিচার পায়নি অসহায় পরিবার বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক দিনাজপুরে “বউ মেলা” জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা! শিক্ষিত বেকার বাড়ছে:  কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি! সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আধা কেজি ওজনের একটি চিংড়ি মাছ

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫




ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আধা কেজি ওজনের একটি চিংড়ি মাছ ৮০০ টাকায় বিক্রি করেছেন এক বিক্রেতা।

রোববার (৩১ আগস্ট) সকালে নাসিরনগর সদরের মৎস্য আড়তে এই চিংড়ি মাছটি বিক্রি করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা হাওড়বেষ্টিত হওয়ায় দেশীয় মাছের জন্য বিখ্যাত।

স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার মাছ জেলা সদরসহ বাংলাদেশের অন্যান্য জেলায়ও যায়। হাওড়ের পাশাপাশি মেঘনা নদী থেকেও মাছ ধরেন জেলেরা। রোববার সকালে নাসিরনগর সদরের মৎস্য আড়তে এক জেলে নিয়ে আসেন বেশ কিছু দেশীয় চিংড়ি মাছ।

এসব দেশীয় চিংড়ির মধ্যে একটি গলদা চিংড়ির ওজন আধা কেজি। পরে তিনি ১৫১০ টাকা কেজি দরে মাছটি স্থানীয় বিক্রেতা বিকাশ দাসের কাছে ৭৫৫ টাকায় বিক্রি করেন। পরে বিকাশ দাস সেটি ৮০০ টাকায় বিক্রি করেন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা মাছের পাশাপাশি শুটকির জন্যও বেশ সুপরিচিত একটি জায়গা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews