রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু মনোহরদীতে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কবিতা /দুর্ভিক্ষের অবসান/ লায়ন মোঃ গনি মিয়া বাবুল ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ মাদকবিরোধী কমিটির কালীগঞ্জে শ্বশুরকে করে মাদকাসক্ত জামাতার থানায় গিয়ে দায় স্বীকার! কথিত মানববন্ধনকে ‘বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত’ দাবি কালীগঞ্জ বিএনপির চাটখিলে হিরাপুর কমিউনিটি ক্লিনিকে নৈশ চুরি: আইপিএস ও ওষুধ সাবাড়! বাউফলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা, ক্রেস্ট ও ৫০ হাজার টাকা উপহার

কালিহাতীতে তিন দশকের পথচলার উৎসব মজলুমের কণ্ঠের

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫




মওলানা ভাসানীর আদর্শে প্রতিষ্ঠিত দৈনিক মজলুমের কণ্ঠ সফলভাবে ৩০ বছর অতিক্রম করে ৩১ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালিহাতী উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলার সভাপতি ও সাংবাদিক শাহ আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইম আল সালাউদ্দিন এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফ আলী।

দৈনিক মজলুমের কণ্ঠ-এর কালিহাতী উপজেলা প্রতিনিধি সোহেল রানার সঞ্চালনা ও সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস, সাংবাদিক তারেক আহমেদ, মীর আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান মিল্টন, আবুল কালাম আজাদ, রাইসুল ইসলাম লিটন, আব্দুস সাত্তার, এম এম হেলাল বাদশা, নুরনবী রবিন, শুভ্র মজুমদার, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি সৈয়দ মহসীন হাবিব সবুজ, কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহ আলমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

প্রধান অতিথি ইউএনও মোঃ খায়রুল ইসলাম বলেন, “দীর্ঘ তিন দশক ধরে মজলুমের কণ্ঠ সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল ভূমিকা রেখে আসছে। এমন ধারাবাহিকতা গণমানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।”

ওসি মোঃ জাকির হোসেন বলেন, “জনগণের কথা বলাই সাংবাদিকতার মূল দায়িত্ব। মজলুমের কণ্ঠ সেই কাজ সঠিকভাবেই করে আসছে।”

মানবাধিকার কমিশনের সভাপতি শাহ আলম বলেন, “ভাসানীর আদর্শে অনুপ্রাণিত হয়ে পত্রিকাটি মানুষের অধিকার আদায়ের সংগ্রামে কলম চালাচ্ছে।”

সাংবাদিক নেতা গৌরাঙ্গ বিশ্বাস বলেন, “টাঙ্গাইলের আয়না হিসেবে মজলুমের কণ্ঠ এখন প্রশাসন ও জনগণের কাছে সমানভাবে জনপ্রিয়।”

বক্তারা আরও বলেন, দীর্ঘ তিন দশক ধরে সত্য প্রকাশ, ন্যায় প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় পত্রিকাটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামীতেও এটি জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পরে অতিথি ও সাংবাদিকরা একসঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews