1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
এপেক্স ক্লাব অব শরীয়তপুরের উদ্যোগে কমসৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ, ডিনার মিটিং ও ইফতার মাহফিল তামাকমুক্ত পঞ্চগড়ে`র প্রত্যয়ে বোদা’য় মতবিনিময় সভা অনুষ্ঠিত!  রেহান আসাদ দুবাইয়ের জাবাল আলী শিল্প এলাকায় অবস্থিত ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন! দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি রাস্তা দখল ও খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন ইউএইতে আস্তা প্রবাসী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত  রায়গঞ্জে সরকারি খাসপুকুরে  মাছ ধরাকে কেন্দ্র করে  সংঘর্ষে দুইজন নিহত  !  এতিম দুইশ শিক্ষার্থীর জন্য নোবিপ্রবি উপাচার্যের ইফতার আয়োজন দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা

চকরিয়ায় নবাগত ওসি’র সাথে সাংবাদিকদের আইন শৃংখলানিয়ে মতবিনিময় সভা

জামাল হোছাইন, কক্সবাজার
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

কক্সবাজারের চকরিয়ায় উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন চকরিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি তৌহিদুল আনোয়ার।

শনিবার (৩০ আগস্ট ‘২৫) সন্ধ্যা ৭টায় থানার সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গত (২৪ আগস্ট) তিনি চকরিয়া থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। আইনশৃংখলা পরিস্থতি উন্নয়নের লক্ষে মতবিনিময়কালে সাংবাদিকরা ওসির কাছে উপজেলায় মাদক, অস্ত্র,ছিনতাই, ইভটিজিং ও নানা অপরাধ তুলে ধরে তা সমাধানের জন্য উপস্থিত গণমাধ্যম কর্মীরা পরামর্শ দেন।থানার ওসি (তদন্ত) মো. ইয়াছিন মিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় নবাগত ওসি তৌহিদুল আনোয়ার বলেন পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা ও অপরাধ নির্মূল করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। অপরাধ দমনে সাংবাদিকরা সবসময় পুলিশের পাশে থাকবেন, সহযোগিতা করবেন। বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে একজন সাংবাদিক মানবিক সমাজ গঠন ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নির্মূলে পুলিশ- সাংবাদিক এক হয়ে কাজ করবে।

যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো টিম নিয়ে সক্রিয়ভাবে কাজ করছি। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষা পুলিশের প্রধান দায়িত্ব। এসব কাজে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য তিনি আরও বলেন, “আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন, যেকোনো প্রয়োজনে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে অপরাধ দমন আরও সহজ হবে।”

সভায় উপস্থিত সাংবাদিকরা বলেন, পুলিশ যদি দায়িত্বশীল ও জনবান্ধব হয়, তাহলে গণমাধ্যম সবসময় পাশে থাকবে। তারা মাদক, চুরি-ডাকাতি, ছিনতাই, অবৈধ অস্ত্র উদ্ধারের মতো সমস্যা চিহ্নিত করে তা প্রতিকারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে অপরাধ নির্মূলে পুলিশ-সাংবাদিক একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট