বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
দক্ষিন কোরিয়ার সিংগায়েংজু বিশ্ববিদ্যালয়ে আটকা পরেছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রায় ১৮ কোটি টাকা মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের

বাসরঘরে গণধর্ষনের শিকার হলো নববধূ!! স্বামী’সহ গ্রেফতার ৭

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

গাইবান্ধার সাঘাটা উপজেলায় এবার বাসরঘরে গণধর্ষণের শিকার হয়েছে এক নববধূ। এঘটনায় জেলা জুড়ে মানুষের মাঝে চলছে না সমালোচনা। জেলার সচেতন ও সাধারণ মানুষ মনে করেন,ধর্ষনের সাথে জড়িত ধর্ষকের শাস্তির পাশাপাশি ধর্ষকের পরিবারেরও সকলের বিচার করা দরকার। তবেই হয়তো সম্ভব হবে ধর্ষণের মতো ঘটনা রোধ করা।

জানা যায়,সাঘাটা উপজেলার কচুয়া ওসমানের পাড়া গ্রামের আসাদুল শেখের ছেলে আসিফ মিয়া (২০) এর সাথে একই জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের(১৮)বছরের মেয়ের সাথে বিয়ে সম্পন্ন হয়। এ বিয়ের পর প্রথম বাসর রাতেই স্বামী আসিফ মিয়ার সহায়তায় গণ ধর্ষনের শিকার হয় এই নববধূ । এতে নববধূ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরের দিন দুপুরে মেয়েটিকে উদ্ধার করে তার স্বজনরা প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় সাথে জড়িত ও সহযোগীতা করার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের ওসমানের পাড়া গ্রামের আসাদুল শেখের ছেলে নববধূর স্বামী আসিফ মিয়া(২০), বিদ্যুৎ শেখের ছেলে মমিনুল ইসলাম (১৮), আজাদুল ইসলামের ছেলে মানিক মিয়া(১৮), দুলু মন্ডলের ছেলে মাহিদ মন্ডল(১৮), গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীমুখ গ্রামের আবুল হোসেনের ছেলে মানিক মিয়া(২২), মহিমাগঞ্জের বামন হাজরা গ্রামের এনামুল শেখের ছেলে মারুফ
ইসলাম(১৮),আইনুল শেখের ছেলে নয়ন ইসলামকে গ্রেফতার করে।

পরে বরের বাড়ি ও উক্ত ঘটনাস্থল সাঘাটায় হওয়ায় গোবিন্দগঞ্জ থানা পুলিশ গ্রেফতারকৃত ৭ জন কে সাঘাটা থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews