1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা ! জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ! ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা ! রাজশাহীর  মহনপুরের, মহিষকুন্ডি গ্রামের,অধ্যাপক ড,শামিম আরা চৌধুরী  ! নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল ! ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী !

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মাহবুবুর রহমান মিয়াজী,কুমিল্লা 
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি জিএম তাহের পলাশীর সভাপতিত্বে ও পৌর বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম চুট্টুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্যে রাখেন,পৌরসভা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাজী রাকিবুল আহসান (মহব্বত), উপজেলা বিএনপির নবনির্বাচিত সিনিয়র সহ সভাপতি হারুন উর রশিদ মজুমদার,পৌর বিএনপির নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি গাজী সহিদুর রহমান, শরিফুল ইসলাম দুলাল, পৌর বিএনপির নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, উপজেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন। পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান ও পৌর ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম হোসেন অনিক।
পৌর এক নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম এ খায়ের,দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোঃ শাহ জাহান,তিন নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী সামছুল হক, চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মুন্সি ও সাধারণ সম্পাদক মাষ্টার আবদুল কুদ্দুস, পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, ছয় নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিপুল মোল্লা, সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন উর রশিদ ড্রাইভার ও কামাল উদ্দিন, নয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি ননু মিয়া ও সাধারণ সম্পাদক মাঝি প্রমুখ।
পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী বলেন,চৌদ্দগ্রামের জননন্দিত নেতা উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার নেতৃত্বে দল আজ উজ্জীবিত হয়েছে।এই গণজোয়ারের মাধ্যমে জাতীয় নির্বাচনে আমাদের নেতা কামরুল হুদা কে ধানের শিষ প্রতিকে নির্বাচিত করে জাতীয় সংসদে না পাঠানো পর্যন্ত চৌদ্দগ্রাম বিএনপি থামবেনা। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের আন্দোলন-সংগ্রামের প্রেরণা জোগায়। এ দিনকে ঘিরে সকল নেতাকর্মীকে সংগঠিত হওয়ার আহবান জানান।

মাহবুবুর রহমান মিয়াজী

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট