বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ!

জয়পুরহাটে ছেলে মেয়েদের সিতোরিউ কারাতেতে কৃতিত্ব

  • প্রকাশিত: রবিবার, ৩১ অগাস্ট, ২০২৫




৩০ টি জেলার প্রায় এক হাজার প্রতিযোগির অংশগ্রহণে হয়ে গেল নবম সিতোরিউ কারাতে ওপেন চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা। ঢাকার মিরপুর ষ্টেডিয়ামে বাংলাদেশ সিতোরিউ কারাতে দো ইউনিয়নে ২৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলার ৯জন ছেলে মেয়ে অংশগ্রহণ করে অসামান্য নৈপূন্যে ৩টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জ পদক লাভ করে। রবিবার সকালে এ কারাতে প্রতিযোগিতার জয়পুরহাট জেলার কোচ ব্লাক বেল্ট অধিকারী আমানুল্লাহ আমান সাংবাদিকদের এ তথ্য জানান।

পদকপ্রাপ্তরা হলেন, জয়পুরহাট গালস্ স্কুলের দিবা শাখার অষ্টম শ্রেণি ছাত্রী নাফিজা ইসলাম, জামান মডেল প্রি-ক্যাডেট স্কুলের ফাইজ আববার ইহাম উভয়েই একটি স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ, আক্কেলপুর সরকারি মুজিবুর রহমান কলেজের মোছাঃ রায়হানা সিদ্দিকা একটি স্বর্ণ ও ব্রোঞ্জ, আল ফালাহ্ মডেল মাদ্রাসার ইব্রাহিম ফয়সাল বিশ্বাস, নার্সারি প্রাথমিক বিদ্যালয়ের সিদরাতুল মুনতাহা সিন ও খলিফা মোঃ সামি, জয়পুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আফরা, হামজা, সিনহা একটি করে রৌপ্য ও ব্রোঞ্জ সহ মোট ৮টি এবং জয়পুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিদরাতুল মুনতাহা আশফি ও রামদেও বাজলা সরকারি বিদ্যালয়ের মোবাশ্বির আলম ২টি করে চারটি ব্রোঞ্জ পদক লাভ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews