বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক

কবিতা /সাক্ষী পৃথিবী/ মোঃ রহমত আলী

  • প্রকাশিত: শনিবার, ৩০ অগাস্ট, ২০২৫




সাক্ষী পৃথিবী
মোঃ রহমত আলী

পৃথিবী তুমি কি দেখেছো ?
এবার কি প্রমাণ পেয়েছো ?
কারা মানবিক আর কারা অমানবিক !
যাঁরা মুখেই শুধু মানবতার কথা বলে,
তাঁরাই আবার ধোঁকা দিয়ে অনায়াসে
অমানবিক রূপে.. মানবতা হনন করে।

পৃথিবী তুমি কি জানো !
না-হয় এবার জেনে নাও..
মানুষ হত্যায় শ্রেষ্ঠ.. কে বা কারা ?
যাঁরা মানবতার গান গায় দিবারাতি ;
যাঁরা দাবি করে আমরা’ই সভ্য মানবতাবাদী।
তাহলে প্রশ্ন তাঁরা আসলে কোন জাতি !

পৃথিবী তুমি কি শুনেছো ?
মৃতদেহগুলোর করুণ চিৎকার,
যা প্রমাণ ; নিরীহ মানুষ হত্যাকারী.. কে !
তবে আজ চিনে রাখো, শুনে আর্তনাদ ;
তাঁরা’ই বিশ্বের বুকে একমাত্র মহা-সন্ত্রাস,
যাঁরা ঠান্ডা মাথায় মানুষ মেরে গুনে রাখে লাশ।

পৃথিবী তুমি কি দেখো-না ?
তবে দেখে-শুনে লিখে রাখো ইতিহাস ;
তাঁরা কারা.. যাঁরা শান্তির জমিনে
অশান্তির লীলায় মেতে ধ্বংস আনিতে চায়।
আবার একদল তাঁরাও আছে বীর ;
যাঁরা মাটি আর হক-দ্বীনের তরে হয়ে শহীদ।

হে পৃথিবীর বাসিন্দা তোমরা’ই সাক্ষী
অতঃপর.. সময়ে দিয়ো সত্য সাক্ষ্য ।।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews