মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন গোবিন্দগঞ্জের কাটাবাড়িতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন  সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান  দিদারুল হক টাইমস স্কয়ারে দুর্গা পূজা দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার ‎চাকরি না পেয়ে উদ্যোক্তা জেমি: কর্মসংস্থান ১০০ নারীর লামার পূজা মন্ডপ পরিদর্শন করলেন ৩০ ব্যাটালিয়ন কমান্ডার নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ – সবার আগে বাংলাদেশ

গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় এক বাইসাইকেল আরোহী নিহ’ত

  • প্রকাশিত: বুধবার, ২৭ অগাস্ট, ২০২৫




গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদ এলাকায় চাল বোঝাই ট্রাকের চাপায় সামছুল ইসলাম আকন্দ (৬০) নামে এক বাইসাইকেল আরোহী নি’হত হয়েছে। নিহ’ত সামছুল ইসলাম আকন্দ উপজেলার সাপমারা ইউনিয়নের সাপমারা গ্রামের আবু বক্করের ছেলে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শী জানায়, আজ বুধবার দুপুরে গোবিন্দগঞ্জ থেকে কামদিয়াগামী একটি চাল বোঝাই ট্রাক ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছিলে,খামারপাড়া বাজার দিক থেকে আসা সামছুল ইসলাম আকন্দ নামে এক বাইসাইকেল আরোহী,পিছনে একটি শিশুকে নিয়ে আসার পথে শিশুটি লাফ দিয়ে সাইকেলটি থেকে নেমে পড়লে বাই সাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নি’হত হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) বুলবুল ইসলাম এ দুঘর্টনায় বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews