বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
দক্ষিন কোরিয়ার সিংগায়েংজু বিশ্ববিদ্যালয়ে আটকা পরেছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রায় ১৮ কোটি টাকা মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের

‎প্রিপেইড মিটারের সংযোগ বন্ধের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

‎‎প্রি-প্রেইড মিটারে সংযোগ, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বন্ধের দাবিতে বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বুধবার শহরের ডিবি রোড গানাসাস মার্কেটের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
‎সংগঠনের জেলা সভাপতি আনাউর রহমান আনুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আমিনুল ইসলাম গোলাপ, সাম্যবাদী আন্দোলনের জেলা নেতা মনজুর আলম মিঠু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, কৃষক শ্রমিক জনতালীগের জেলা সভাপতি অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, শ্রমিক নেতা সাদেকুল ইসলাম মুরাদ, দেবল কুমার সরকার, মাহবুবুর রহমান সুমন, আব্দুল হালিম, মাহবুব মিয়া, আবুল কালাম আজাদ, লুৎফর আবু তারেক, সাইফুল ইসলাম, আজাদ হোসেন, ঋষি প্রমূখ।
‎বক্তারা বলেন, পতিত স্বৈরাচারী সরকারের সিদ্ধান্ত প্রিপ্রেইড মিটার থেকে জনগণের কাছ থেকে প্রতিমাসে (১২৬ + ৪২) ১৬৮ টাকা করে অতিরিক্ত নেয়া হচ্ছে। প্রি-প্রেইড মিটারের সংযোগ বন্ধ, ডিমান্ড চার্জ, মিটার ভাড়া, ট্যাক্স দেয়ার সিদ্ধান্ত নেসকো কর্তৃপক্ষকে দ্রুত বাতিল করে দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের বিচার এবং গ্রাহকদের নামে হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews