মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ এলাকা গৌরবদীতে ফিরলেন বিএনপি নেতা ফরিদ উদ্দিন বেপারি শরীয়তপুরের তুলাসারে হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম পূজা মন্ডপ পরিদর্শনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী সাংবাদিক মোঃ হাবিবুর রহমান মানবাধিকার শান্তি সম্মাননা পুরষ্কার পেয়েছেন ৩০ কোটি টাকার সেতু দুটিতে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে গাইবান্ধাবাসী সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের হিসাব চায় এনসিপি! লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স্থবির উন্নয়ন জলঢাকায় মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানবাধিকার কর্মীর সংবাদ  সম্মেলন নবাবগঞ্জে মরহুমা বেগম জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল

কৃষ্ণনগর আশরাফুল উলুম ইসলামীয়া হাফেজিয়া মাদ্রসার সভাপতি নির্বাচিত হলেন শফিকুল ইসলাম (শফিক মোল্লা)

  • প্রকাশিত: শনিবার, ২৩ অগাস্ট, ২০২৫




নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনশিক্ষা প্রতিষ্ঠান কৃষ্ণনগর আশরাফুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব শফিকুল ইসলাম শফিক মোল্লা।

প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি দায়িত্বে ছিলেন বিশিষ্ট শালিসকারক ও বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরকার (রাশেদ সরদার) বুধবার সকালে সভাপতি নির্বাচনের লক্ষে মাদ্রসার হলরুমে এলাকার সাহেব সর্দারদের উপস্থিতে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে মো. শফিক মোল্লাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম শফিক মোল্লা বলেন, “এটি আমাদের এলাকার গৌরবের প্রতীক একটি দ্বীনশিক্ষা প্রতিষ্ঠান। আমি এলাকাবাসীর সহযোগিতা নিয়ে ন্যায়, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে প্রতিষ্ঠানটিকে পুনর্গঠন ও সঠিকভাবে পরিচালনার সর্বাত্মক চেষ্টা করব।” এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষকমণ্ডলী, পরিচালনা কমিটির সদস্য ও এলাকার বিশিষ্ট সমাজসেবকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews