বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯ আশুলিয়ায় চাঞ্চল্যকর বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন, ( পিবিআই ) কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ খান জনপ্রিয়তার শীর্ষে মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠি চাঁদা না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

গলাচিপার কলাগাছিয়ায় নির্মিত হচ্ছে নান্দনিক কাঠের খেয়া ঘাট

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ অগাস্ট, ২০২৫




পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়ায় গড়ে উঠছে উপজেলার সর্ববৃহৎ ও নান্দনিক কাঠের তৈরি খেয়া ঘাট। প্রকৃতির মনোরম পরিবেশের মাঝে নির্মিত এ ঘাটকে ঘিরে নতুন করে জেগে উঠছে আশা ও সম্ভাবনার আলো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান এর বিশেষ অনুদান এবং খেয়া ঘাট ইজারাদারের নিরলস প্রচেষ্টায় এই স্বপ্নের ঘাট বাস্তবে রূপ পাচ্ছে। প্রতিদিন নদীপারের মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক জীবনে এ ঘাট আনবে গতি ও স্বাচ্ছন্দ্য।

স্থানীয়দের মতে, কাঠের এ নান্দনিক ঘাট শুধু একটি যাতায়াতের মাধ্যম নয়; বরং এটি হয়ে উঠবে গলাচিপার মানুষের উন্নয়ন, সৌন্দর্যচেতনা ও ঐতিহ্যের প্রতীক।

এই উদ্যোগকে নদীমাতৃক বাংলাদেশের সংস্কৃতি ও জীবনধারাকে আরও সমৃদ্ধ করার এক উজ্জ্বল পদক্ষেপ হিসেবে দেখছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews