মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ এলাকা গৌরবদীতে ফিরলেন বিএনপি নেতা ফরিদ উদ্দিন বেপারি শরীয়তপুরের তুলাসারে হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম পূজা মন্ডপ পরিদর্শনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী সাংবাদিক মোঃ হাবিবুর রহমান মানবাধিকার শান্তি সম্মাননা পুরষ্কার পেয়েছেন ৩০ কোটি টাকার সেতু দুটিতে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে গাইবান্ধাবাসী সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের হিসাব চায় এনসিপি! লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স্থবির উন্নয়ন জলঢাকায় মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানবাধিকার কর্মীর সংবাদ  সম্মেলন নবাবগঞ্জে মরহুমা বেগম জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল

খিলক্ষেতে ফুটপাত ও ফুটওভার ব্রিজ দখলমুক্ত: স্বস্তিতে এলাকাবাসী!

  • প্রকাশিত: সোমবার, ১৮ অগাস্ট, ২০২৫




রাজধানীর ঢাকা খিলক্ষেতে ফুটপাত ও ফুটওভার ব্রিজ দখলমুক্ত: স্বস্তিতে এলাকাবাসী । যানজট এবং জন চলাচলের দুর্ভোগ কমাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলক্ষেত থানার উদ্যোগে খিলক্ষেত বাসস্ট্যান্ড ও ফুটওভার ব্রিজের উভয় পাশ থেকে সকল ভাসমান হকার এবং ভিক্ষুকদের উচ্ছেদ করা হয়েছে। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
দিনব্যাপী অভিযান পরিচালনার সময় ফুটপাত ও ফুটওভার ব্রিজের ওপর থেকে কয়েকশো ভাসমান দোকান এবং ডজন খানেক ভিক্ষুককে অপসারণ করা হয়। এতে দীর্ঘদিনের যানজট ও জন চলাচলের সমস্যা নিরসন হওয়ায় স্থানীয় পথচারী ও এলাকাবাসী খিলক্ষেত থানা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।মাসুদ পারভেজ নামে এক পথচারী বলেন, “প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই ফুটপাত ও ফুটওভার ব্রিজ ব্যবহার করে। হকার এবং ভিক্ষুকদের কারণে চলাচলে প্রতিনিয়ত আমাদের খুব অসুবিধা হতো। মানুষের দুর্ভোগ লাঘব হওয়ায় ওসিকে ধন্যবাদ। আমরা চাই, হকাররা যেন ভবিষ্যতে আর কখনো ফুটপাত ও ফুটওভার ব্রিজ দখল করতে না পারে।”অন্যদিকে, রাজউক দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি রাজিব আহমেদ জানান, “ফুটওভার ব্রিজে হকার ও ভিক্ষুকদের ঘনত্বের কারণে প্রায়ই চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে। যেহেতু এখন ফুটপাত দখলমুক্ত হয়েছে সেহেতু পথচারীদের এমন ভোগান্তিতে আর পড়তে হবে না।”খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক জাহিদ ইকবাল বাসস’কে বলেন, “ফুটপাত ও ফুটওভার ব্রিজ দখলমুক্ত করা আমাদের এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। আমাদের সেই প্রত্যাশা পূরণ হয়েছে। আমরা আশা করছি, ভবিষ্যতে এই জায়গাগুলো দখলমুক্ত রাখতে পুলিশ এবং আমাদের নিকুঞ্জ টানপাড়া ও খিলক্ষেতের কল্যাণ সোসাইটিগুলো জনগণকে সাথে নিয়ে একসঙ্গে কাজ করবে।”খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন এ প্রতিবেদককে বলেন, “জনগণের সুবিধার জন্যই আমাদের এই উদ্যোগ। তাদের প্রত্যাশা পূরণ করাই আমাদের মূল লক্ষ্য। ফুটপাত ও ফুটওভার ব্রিজ দখলমুক্ত রাখতে আমরা নিয়মিত নজরদারিসহ সকল কার্যকরী কঠোর আইনগত পদক্ষেপ নিতে প্রস্তুত।”জনবহুল এই এলাকার ফুটপাত এবং ফুটওভার ব্রিজ দখলমুক্ত রাখা একটি বড় চ্যালেঞ্জ। তাই খিলক্ষেত থানা পুলিশের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তবে দেখার বিষয় কতদিন এমনটি চলমান থাকে, সে সাথে কতটা বলবৎ থাকে খিলক্ষেত থানা পুলিশের নিত্য নজরদারি ও কার্যকরী পদক্ষেপ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews