শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
শহীদ আলী মোস্তফার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়ার অনুষ্ঠান ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়,শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন মেঘনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন গাছা থানার নতুন ওসি মোঃ আরিফুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত রামগঞ্জ টার্মিনালে অগ্নিকাণ্ডে জননী পরিবহনের বাস পুড়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে ‘কান্ট্রি গেমস’ আয়োজন সফল করতে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধা বোনারপাড়া রেলস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো শতাধিক অবৈধ স্থাপনা টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন  সমন্বিত পরিকল্পনা

ফ্যাসিবাদ রুখে দাও শ্লোগানে – আমরা জুলাই ৩৬, কাতারের জুলাই শহীদ স্বরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ অগাস্ট, ২০২৫




গত ৫ই আগস্ট ২০২৫ ইং গণ অভূথ্যান দিবসের প্রথম বর্ষ উৎযাপন উপলক্ষ্যে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে আমরা জুলাই ৩৬, কাতার এর আয়োজনে এক শহীদ স্মরণ সভা এবং দোয়া মাহফিল অনুসঠিত হয়। আমরা জুলাই ৩৬ এর অন্যতম মূখপাত্র জনাব জুবায়ের আহম্মদের সঞ্চালনায় উক্ত স্বরণসভার সভাপতিত্ব করেন ফ্রেন্ডস ইউনিটি ডট কমের প্রধান সম্পাদক জনাব রাকিব মোহাম্মদ সালাহউদ্দীন মিলকান। জুলাই এর শহীদদের স্বরণে অন্যান্য বক্তাদের মাঝে বক্তব্য রাখেন – আমরা জুলাই ৩৬ এর মূখ্য সংগঠক এবং স্বনামধন্য কর্পোরেট ব্যক্তিত্ব জনাব রকিবুল হাসান রকি, বাংলাদেশ স্কুলের অভিভাবক পরিষদের অন্যতম সংগঠক জনাব হুমায়ুন আহমেদ, সম্মিলিত অভিভাবক পরিষদের মুখপাত্র জনাব ওমর ফারুক, ফ্রেন্ডস ইউনিটি ডট কমের বার্তা সম্পাদক জনাব ফিরোজ শেখ, ফ্রেন্ডস ইউনিটি ডট কমের উপ সম্পাদক জনাব আলাউদ্দিন, চ্যানেল ২৪ এর সাংবাদিক জনাব শামীম আহমেদ সহ প্রমুখ।

বক্তারা ফ্যাসিস্ট আওয়ামীলীগের ১৭ বছরের দুঃশাসন, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, দুর্নীতির বিরুদ্ধে ২০২৪ এর জুলাই ছাত্র জনতার গণঅভুথ্যানের চেতনাকে ধারন করে বাংলাদেশের বুকে ভবিষ্যতে যেকোন ফ্যাসিবাদের উত্তানকে রুখে দেয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। বক্তারা ১৯৫২ এর মহান ভাষা আন্দোলন, ১৯৭১ সনের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সনের ৭ ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব, ১৯৯০ এ গণতান্ত্রিক সংগ্রাম এবং ২০২৪ এর গণ অভুথ্যানের সংগ্রামী চেতনাকে সামনে রেখে আগামী তে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের আপামর জনগণ সুদৃঢ় প্রত্যয়ে সামনে এগিয়ে যাবে সে আশা ব্যক্ত করেন।

সভায় মাওলানা সাব্বির আহমেদের পরিচালনায় শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ সহ সকল জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
উক্ত স্বরণ সভায় অন্যান্যদের মাঝে আমরা জুলাই ৩৬, কাতারের অন্যতম সংগঠক বিশিষ্ট কর্পোরেট ব্যক্তিত্ব জনাব শাহ আদনান, কমিউনিটি লিডার জনাব মোহাম্মদ হুসাইন, বিশিষ্ট আই টি বিশেষজ্ঞ জনাব বাদশাহ, বিশিষ্ট স্থাপত্য বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার রিদোয়ান রিদয়, শহীদুল ইসলাম সহ কাতার কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews