1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গলাচিপায় ৩৩ লাখ টাকার অবৈধ সামুদ্রিক সম্পদসহ ১৫ জেলে আটক, আইনের ফাঁদে জলদস্যুরা - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেটের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ ! রংপুরে  পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ! পীরগঞ্জে স্বপ্নসারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান ! জাতীয় শিক্ষাক্রমে সড়ক নিরাপত্তা বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন ! শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর ! দিনাজপুরে ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের২৬তম ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ! পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা ! জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত !

গলাচিপায় ৩৩ লাখ টাকার অবৈধ সামুদ্রিক সম্পদসহ ১৫ জেলে আটক, আইনের ফাঁদে জলদস্যুরা

মোঃ হেলাল উদ্দীন, গলাচিপা (পটুয়াখালী) 
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

পটুয়াখালীর গলাচিপার তেঁতুলিয়া নদীতে অবৈধ ট্রলার, নিষিদ্ধ জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ১৫ জেলেকে আটক করেছে চর মোন্তাজ ফাঁড়ির নৌ-পুলিশ। রাষ্ট্রের সামুদ্রিক সম্পদ লুটপাটে লিপ্ত এসব জলদস্যুর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

গতকাল ৫ আগস্ট রাত ১০টা ১৫ মিনিটের দিকে গলাচিপা ও রাঙ্গাবালী মৎস্য কর্মকর্তাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে ‘এফবি মায়ের আশীর্বাদ’ নামের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রলারসহ বিপুল সামগ্রী জব্দ করা হয়। আটককৃতদের সবাই ভোলা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে —
🔹 ট্রলার: ১৫,৯০,০০০ টাকা
🔹 ৪১৭ এইচপি ইঞ্জিন: ৫,০০,০০০ টাকা
🔹 ৬টি ট্রয়নেট: ৪,৫০,০০০ টাকা
🔹 ৪০টি সূতার জাল: ৪,০০,০০০ টাকা
🔹 ১২০ মণ সামুদ্রিক মাছ: ২,৫০,০০০ টাকা
🔹 ৫ ব্যারেল ডিজেল: ১,১০,০০০ টাকা

মোট জব্দকৃত সম্পদের বাজারমূল্য প্রায় ৩৩ লক্ষ টাকা।

আটককৃতদের নাম: মোঃ হান্নান (৩২), মোঃ মোস্তফা (৪০), মোঃ সালাউদ্দিন (৩৫), মোঃ আকবর (৩৩), মোঃ সুজন মাধবর (৪০), মোঃ বেল্লাল (৩৬), আবুল কালাম (৫০), আব্বাস (৩০), সুমন মোল্লা (২৬), জাহাঙ্গীর আলম (৫৫), মোঃ মিরাজ (২৬), মোঃ নুরনবী (২৯), আব্দুল মালেক (৫০), আক্তার আলী (২২) ও মোঃ ইয়াছিন (৫০)।

গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বাদী হয়ে “সামুদ্রিক মৎস্য আইন, ২০২০”-এর ২৮/৫১ ধারায় গলাচিপা থানায় মামলা দায়ের করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আইন লঙ্ঘন করে কেউ মাছ ধরতে নামলে তাকে ছাড় দেওয়া হবে না। এমন অভিযান চলবে নিয়মিত।”

গলাচিপা থানার অফিসার ইনচার্জ আসাদুর রহমান জানান, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট