রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
গোবিন্দগঞ্জে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়,মাদ্রাসাশিক্ষক আটক আমের খোসা থেকে চা তৈরি, বর্জ্য থেকে সম্ভাবনার নতুন দিগন্ত ঘোড়াঘাটে মিথ্যা জিডির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবি গ্রামবাসীদের! গুজব ও অপতথ্য প্রতিরোধে প্রয়োজন তথ্য যাচাইয়ের সংস্কৃতি ও সম্মিলিত প্রচেষ্টা ! কক্সবাজারে অনুমোদনহীন হোটেল রিসোর্টে শিগগিরই অভিযান! গাইবান্ধায় জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি সভা অনুষ্ঠিত! বিএনপি নেতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী! গাইবান্ধায় ঘাঘট নদীতে নেমে নিখোঁজ তরুণের মরদেহ ৩ দিন পর উদ্ধার দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার! হ্যান্ড বল টুর্নামেন্ট ২০২৬ ফাইনাল খেলা অনুষ্ঠিত

‎রংপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জুলাই স্মৃতি স্তম্ভে সর্বস্তরের শ্রদ্ধা

  • প্রকাশিত: বুধবার, ৬ অগাস্ট, ২০২৫



‎দেশে প্রথমবারের মতো পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস, রংপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।‎

‎দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল নয়টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠের বিপরীতে পুরাতন লক্ষ্মী টকিজের স্থানে নির্মিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন শহিদ আবু সাঈদ এর পরিবার সহ অন্যান্য শহীদ  পরিবারের সদস্যবৃন্দ।‎এরপর জুলাই গণঅভ্যুত্থানে আহত ও সম্মুখ সারির যোদ্ধাগণ, রংপুরের বিভাগীয় কমিশনার ও রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার মোঃ আবু সাইম, আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার মোঃ ফরহাদ আহমেদ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অধিনায়ক, সরকারি দপ্তরসমূহ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

‎

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews