1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গোবিন্দগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিকতা উন্নয়নে উপকরণ সামগ্রী বিতরণ - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা  হাটহাজারীতে সড়কে গেইট স্থাপন নিয়ে বিতর্ক, নিরাপত্তার যুক্তি বিবাদীর! ‎রংপুরে দুঃসাহসিক হামলা: প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার  পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনায় ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব বেড়েছে ॥ আক্রান্ত ২৭ শেবন্দী ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিকতা উন্নয়নে উপকরণ সামগ্রী বিতরণ

মনিরুজ্জামান মিন্টু
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে  “নীতিবান শিশু, সুখী বাংলাদেশ” শীর্ষক প্রতিপাদ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিকতা উন্নয়নে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৪আগস্ট, ২০২৫) দুপুরে কুঠিবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে উপকরণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মীর শামছুল আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা কর্মকর্তা নিলুফা ইয়াসমীন, সাখওয়াত হোসেন,  চয়নিকা খাতুন, আব্দুর রউফ মিয়া, আবু সুফিয়ান,কুঠিবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক,মহিমাগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদাউস ইসলাম জুয়েল প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ১১টি ক্লাস্টারের প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফাঁসিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিমাগঞ্জ বালিকা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ কোচাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহরগছি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরবস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়, সারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ক্রোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১১টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।বক্তারা,প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের নৈতিকতা উন্নয়নের সুনাগরিক হিসেবে গড়ার লক্ষ্যে নানা পরামর্শ ও করণীয় বিষয়গুলো তুলে ধরেন। শেষে প্রতিষ্ঠানভিত্তিক শিক্ষার্থীদের মাঝে উৎসাহ প্রদানের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট