রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ভূমিদস্যু ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা চাই’—বাউফলে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত ​ দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি

পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সমন্বিত উদ্যোগ জরুরি- মোস্তানছিরুল হক চৌধুরী

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫




পরিবহন খাতে অবৈধ চাঁদাবাজি বন্ধ হলে দেশের সার্বিক কল্যাণ নিশ্চিত হবে। বাংলাদেশের পরিবহন খাতে চলমান অবৈধ চাঁদাবাজি কেবল পরিবহন মালিক-শ্রমিকদের জন্য নয়, বরং পুরো জনগণের জন্য একটি জুলুম ও বোঝা হয়ে দাঁড়িয়েছে। এটি দেশের অর্থনীতি, আইন-শৃঙ্খলা এবং ন্যায্য অধিকার নিশ্চিতকরণের পথে একটি বড় বাধা।

সচেতন নাগরিক ও ছাত্রদের পক্ষ থেকে মোস্তানছিরুল হক চৌধুরী বলেন, “পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকার, প্রশাসন এবং সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি।” তিনি বলেন, এই অবৈধ চাঁদাবাজির নেতিবাচক প্রভাব বহুস্তরে বিস্তৃত। যেমন: পরিবহন ব্যয় বৃদ্ধি পায়, যার বোঝা যাত্রী ও পণ্যের দামের ওপর পড়ে। মূল্যস্ফীতি বেড়ে যায়, বাজারে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়।আইনের শাসন ব্যাহত হয়, চাঁদাবাজদের পেছনে রাজনৈতিক ও প্রশাসনিক পৃষ্ঠপোষকতা থাকায় বিচারহীনতার সংস্কৃতি গড়ে ওঠে। ব্যবসায়িক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, বিনিয়োগকারীরা নিরাপত্তাহীনতায় ভোগে। সন্ত্রাস ও অপরাধ বৃদ্ধি পায়, চাঁদাবাজ চক্র সন্ত্রাস, চুরি, হত্যার মতো অপরাধে জড়িয়ে পড়ে। তিনি আরও বলেন, চাঁদাবাজি বন্ধ হলে দেশবাসী নিম্নলিখিত উপকার ভোগ করবে: পরিবহন ও পণ্যের ভাড়া কমবে। বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে। আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। শ্রমিকরা নিরাপদে কাজ করতে পারবে। যানজট কমবে, চলাচলে শৃঙ্খলা ফিরবে।সন্ত্রাস ও মাস্তানি হ্রাস পাবে। সরকারি রাজস্ব আয় বাড়বে এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত হবে। মোস্তানছিরুল হক চৌধুরী বলেন, “আমরা চাই, পরিবহন খাতটি একটি ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও নিরাপদ ব্যবস্থায় পরিণত হোক। এজন্য সরকারের পাশাপাশি আমাদের সকল নাগরিকের সোচ্চার ভূমিকা রাখতে হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews