1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল শেরপুরের শ্রীবরদীতে মাদক বিরোধী অভিযানে ১০১ পিচ ইয়াবা সহ আটক-১ ফরিদা ইয়াছমিন শোভা সংরক্ষিত নারী আসনে আলোচনায়! শরীয়তপুরে নানাশ্রেণী পেশার মানুষের সাথে জামায়াত ইসলামীর ইফতার চোরকে পুলিশে হস্তান্তরের সময় ছিনিয়ে নেয়ার চেষ্টা করায় বিএনপি নেতার ছেলেকে গ্রেফতার ! আড়াইহাজারে ৫ আগষ্টের লুন্ঠিত অস্ত্র উদ্ধার নোয়াখালীতে মাদক বিরোধী অভিযান ৫ জনের কারাদণ্ড পাবনায় দাদী ও নাতী হত্যার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ! কেন্দ্রীয় সাধু সংঘে আধ্যাত্মিক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! শরীয়তপুর-৩ আসনের এমপি নুরুদ্দিন অপু জাতীয় সংসদের হুইপ হওয়ায় এ্যাড. মৃধা নজরুল কবিরের অভিনন্দন!

বোদায় খাবার হোটেলে সেনাবাহিনী ও প্রশাসনের অভিযান

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযানে ভ্রাম্যমান আদালতে ৫টি হোটেলে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে অভিযান পরিচালনা করেন বাংলাদেশ সেনাবাহিনীর বোদা উপজেলার ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ। এসময় অভিযানে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর একটি ও বোদা থানা পুলিশের একটি দল।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও অস্বাস্থ্যকর পরিবেশ পরিবেশন সহ বিভিন্ন অপরাধে বোদা উপজেলার বাগদাদ হোটেলের মালিককে ৫ হাজার, বৈশাখী হোটেলের মালিককে ৮ হাজার, মুনষ্টার হোটেলের মালিককে ৮ হাজার ও নর্থ ভিউ হোটেলের মালিককে ১০ হাজার এবং আটোয়ারী উপজেলার বোদা পৌর সদরের মিতু হোটেলের মালিককে ৫ হাজার জরিমানা করে তা আদায় করা হয়েছে।
একই সঙ্গে স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও সরক্ষরণ করার জন্য সর্তক করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করাসহ নানা অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫টি হোটেল মালিককে ৩৬ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট