রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ভূমিদস্যু ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা চাই’—বাউফলে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত ​ দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি

গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভে উত্তাল গাইবান্ধা!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫



গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভে উত্তাল গাইবান্ধা,
‎ফ্যাসিবাদ-সন্ত্রাস বিরোধী ঐক্যের ডাক নেতাদের

‎গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা শহর ও সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎বিক্ষোভ মিছিলটি শহরের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।‎সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল করিম সরকার, জেলা সেক্রেটারি মাওলানা মো. জহুরুল হক সরকার, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান ও ফয়সাল কবির রানা, শহর আমীর অধ্যাপক ফেরদৌস আলম, সূরা সদস্য সাইফুল ইসলাম মণ্ডল, শহর সেক্রেটারি আবু হাসান নয়া মিয়া, উপজেলা সেক্রেটারি প্রভাষক মো. ওবায়দুল ইসলাম এবং শিবিরের জেলা সভাপতি রুম্মান ফেরদৌস।‎
‎বক্তারা বলেন, যারা বিগত ১৭ বছর ধরে দেশে ফ্যাসিস্ট শাসন চালিয়ে গেছে, তাদের পুনরুত্থানের জন্যই গোপালগঞ্জে এমন ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে। একটি গণতান্ত্রিক দেশের ভেতরে রাজনৈতিক কর্মসূচির ওপর হামলা চালিয়ে আওয়ামী ছাত্র সংগঠন প্রমাণ করেছে, তারা এখনো আগ্রাসী ও সহিংস রাজনীতিতে বিশ্বাসী।

‎তারা বলেন, গোপালগঞ্জের ঘটনায় দায়ীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে দেশে গণতন্ত্র রক্ষায় সকল বিরোধী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews