1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বাসি গ্রিল বিরিয়ানি অস্বাস্থ্যকর ভাবে সংরক্ষণ,রেস্টুরেন্ট কে ৩০,০০০ হাজার টাকা জরিমানা - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শর্ট গানের তিন রাউন্ড কার্তুজ, পুলিশের ইউনিফর্ম সহ গ্রেফতার -১! জহুরুলের জীবনে নেমে এসেছে বিপযয়! বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩; আটক ৪! ৩৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি কুমিল্লায় ফিল্মি স্টাইলে অপহরণ করা কিশোরী। পীরগঞ্জে গ্রাম আদালতের সুফল সম্পর্কে জনসচেনতা বিষয়ক কর্মশালা।  খোকসায় হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা! কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার উপজেলা কমপ্লেক্স ভবন সহ অন্যান্য ভবনের জায়গা পরিদর্শনে আসেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান। ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট,২ জনকে জরিমানা! ঢাকা শহরের পরিবেশ দূষণ ও উত্তরণের উপায়। কুমিল্লায় বশির হত্যা মামলার আসামি তাহের আটক!

বাসি গ্রিল বিরিয়ানি অস্বাস্থ্যকর ভাবে সংরক্ষণ,রেস্টুরেন্ট কে ৩০,০০০ হাজার টাকা জরিমানা

শেখ সাদী সুমন,ব্রাহ্মণবাড়িয়া
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

ফ্রিজে তেলাপোকার বংশবিস্তার, বাসি গ্রিল বিরিয়ানি অস্বাস্থ্যকর ভাবে সংরক্ষণ। কাউতলী ফুড হাট রেস্টুরেন্ট কে ৩০,০০০ হাজার টাকা জরিমানা।

 

ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণকেন্দ্র কাউতলী ফুড হাট রেস্টুরেন্ট কে ৩০,০০০ টাকা জরিমানা। ১৭ জুলাই ২০২৫ তারিখ সকাল ১১.টায় জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধায়নে বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক তদারকির অংশ হিসেবে সদর উপজেলার কাউতলি বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়েছে।অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী।অভিযানে দেখা যায়, ফুড হাট নামক রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত হচ্ছিলো। অবিক্রিত বাসি গ্রিল, বিরিয়ানি ফ্রিজে কাঁচা মাংস, সবজি ইত্যাদির সহিত অত্যন্ত অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় সংরক্ষণ করছিল। ফ্রিজের অভ্যন্তরে প্রচুর পরিমাণে তেলাপোকা ছারপোকা ইত্যাদির বসতি লক্ষ্য করা যায়। কর্মচারীদের কোন ড্রেস কোড ছিলনা। খাদ্য প্রসেস করার জায়গায় পানি জমে ছিল এবং অরক্ষিত নোংরা অবস্থায় অবস্থায় ছিল।এ প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ৩০,০০০ টাকা জরিমানা আরো আদায় করা হয় এবং অনতিবিলম্বে এ পরিস্থিতির উত্তরণ ঘটানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়। এ প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয় যে, পরবর্তীতে একই অবস্থার পুনরাবৃত্তি ঘটলে আইনের সর্বোচ্চ ঘটানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট