বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯ আশুলিয়ায় চাঞ্চল্যকর বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন, ( পিবিআই ) কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ খান জনপ্রিয়তার শীর্ষে মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠি চাঁদা না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

সাফল্য ধারা বজায় রেখে উপজেলায় সেরা হলো করপাটি হাজী মনির উদ্দিন বালিকা বিদ্যালয়

  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫




চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বিগত দিনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে উপজেলা পর্যায়ে এসএসসি-২০২৫ এর ফলাফলে সেরা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করেছে করপাটি হাজী মনির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়। গত বৃহস্পতিবার (১০ জুলাই) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত এবারের এসএসসি পরীক্ষার ফলাফল বিবরণী থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এবার অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বিদ্যালয় থেকে মোট ৩৪ জন ছাত্রী অংশগ্রহণ করে ৩২ জন কৃতকার্য হয়। শতকরা হিসেবে যা উপজেলায় সর্বোচ্চ ৯৪%। কৃতকার্য হওয়া শিক্ষার্থীদের মধ্যে ১ জন গোল্ডেন এ প্লাস, ৩ জন এ গ্রেড, ৮ জন এ মাইনাস গ্রেড, ১৪ জন বি গ্রেড এবং ৬ জন সি গ্রেড পেয়েছে। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার চৌদ্দগ্রাম উপজেলার প্রায় শিক্ষা প্রতিষ্ঠানেই ফলাফল বিপর্যয় ঘটেছে। গতবারের তুলনায় অনেক প্রতিষ্ঠানের ফলাফল বেশ নিম্নগামী। ফলাফল বিপর্যয়ের এ সময়ে তাক লাগানো ও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় বিদ্যালয়টি সমগ্র উপজেলায় প্রশংসার জোয়ারে ভাসছে। বিদ্যালয়ের পাঠদান সহ লেখাপড়ার সার্বিক মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও দক্ষ ম্যানেজিং কমিটির অনন্য ভ‚মিকায় এলাকার সাধারণ মানুষ বেশ সন্তুষ্ট। ভবিষ্যতেও ফলাফলের এ ধারাবাকিতা বজায় থাকবে বলে স্থানীয়রা প্রত্যাশা করছেন।

বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী এসএসসি পরীক্ষা-২০২৫ এ একমাত্র গোল্ডেন এ প্লাস প্রাপ্ত বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইসরাত জাহান ইথা মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে জানান, আমাদের বিদ্যালয়ের অভাবনীয় সাফল্যের মূল কারিগর হলেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ। উনাদের নিবিড় পর্যবেক্ষণ ও বিষয় ভিত্তিক পরিকল্পিত পাঠদান ভালো ফলাফলে বেশ সহায়ক ভ‚মিকা রেখেছে। আমরা শিক্ষকদের কাছে কৃতজ্ঞ। এ সময় সে তার মরহুম পিতা মো: ইমাম হোসেনকে শ্রদ্ধার সাথে স্মরণ করে মমতাময়ী মা সহ পরিবারের সদস্যদের অনন্য ত্যাগ ও ভ‚মিকার কথা স্বীকার করেন এবং তাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহ আলম বলেন, হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয় বরাবরের মত এবারও উপজেলায় ভালো ফলাফল করে সেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জন করেছে। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকবৃন্দ ও ম্যানেজিং কমিটির সার্বিক সহযোগিতায় এমন ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এমন ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ। আমি সকলের নিকট দোয়া কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews