বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯ আশুলিয়ায় চাঞ্চল্যকর বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন, ( পিবিআই ) কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ খান জনপ্রিয়তার শীর্ষে মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠি চাঁদা না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

ঘোড়াঘাট সময়ের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫




দিনাজপুরের ঘোড়াঘাটে ফেসবুক ও ইউটিউব চ্যানেল ঘোড়াঘাট সময় এর ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে।
আজ শনিবার পৌরসভার ঘোড়াঘাট আরসি বালিকা উচ্চ বিদ্যালয় অডিটরিয়াম রুমে ঘোড়াঘাট সময়ের এডমিন ও ঘোড়াঘাট প্রেসক্লাবের আহ্বায়ক আনভিল বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট সময়ের উপদেষ্টা ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন ।
বিশেষ অতিথি উপস্থিত উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম ও আল মামুন সরকার প্রমূখ।
অনুষ্ঠানে ঘোড়াঘাট প্রেস ক্লাবের সদস্য সচিব এস এম আরিফুল ইসলামের জীমনের সঞ্চালনায় পৌর বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ঘোড়াঘাট সময়ের পক্ষ থেকে বিশিষ্ট সাংবাদিক জিল্লুর রহমানের মরণোত্তর সম্মাননা স্মারক অতিথিদের হাত গ্রহন করেন তার ছেলে দৈনিক করতোয়া ও ইত্তেফাকের ঘোড়াঘাট প্রতিনিধি সোহানুজ্জামান সোহান।

পরে ঘোড়াঘাট সময়ের উপদেষ্টা ও অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলনকে ক্রেষ্ট তুলে দেন ঘোড়াঘাট সময়ের এডমিন আনভিল বাপ্পি ।
এছাড়াও তরুণ উদ্যোক্তা হিসেবে ফাতেমা ট্রেডার্সের প্রোঃ মোঃ মাহফুজুল হক মাহাফুজকে, সাব্বির মৎস্য আড়ৎ এর প্রোঃ মোঃ সাব্বির হোসেনকে,মন্ডল ডেইরি ফার্ম ও ডেইরি হাবের প্রোঃ এ কে এম জাকির হোসেন মন্ডল কৌশিক কে সম্মাননা স্মারক- ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews