বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ!

ভুয়া ও জাল দলিলের মালিকদের বিচারের দাবিতে পাবনার আমিনপুরে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫




পাবনা জেলার আমিনপুর থানার সিন্দুরিয়া গ্রামে গত ৪ জুলাই ২০২৫ শুক্রবার ভূমি দস্যুদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ভূমিহীন কৃষক দিনমজুরগন সম্মিলিত হয়ে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আয়োজন করেন।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ভুক্তভোগী ভূমিহীন কৃষকগন। প্রতিবাদ সভায় তারা জানান, আজকে আমরা ৭০ থেকে ৮০ বছর যাবৎ এই জায়গাতে বসবাস করছি। যখন যে সরকার পরিবর্তন হয় বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় নেতারা আমাদেরকে হয়রানি করে ও জায়গার মালিকানা দাবি করে। বর্তমানে ভূমিদস্যু স্থানীয় আলমের জামাই যিনি সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা তিনি ভুয়া জাল দলিল বানিয়ে ভূমিহীন মানুষদের মিথ্যা মামলা দিয়ে ভয় ভীতি দেখাচ্ছে। থানার কর্মকর্তাদের দিয়ে বিভিন্ন হুমকি ধমকি দিচ্ছে। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নাম ব্যবহার করে ও মাঝে মাঝে তাদেরকে সাথে এনে এ সকল ভূমিহীন কৃষকদেরকে ভয়ভীতি প্রদর্শন করছে ও হামলা করছে।

এলাকার ভুক্তভোগী কৃষকগন জোর দাবি জানান, প্রশাসনিক ভাবে এইটা যেন সমাধান করা হয়। তাদের দাবি সরকারি আইন অনুযায়ী যেটা হবে সেটাই আমরা মেনে নেব। আর আমাদের মৌজার জায়গা যেন আমাদের এলাকার লোকজনের থাকে।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন। স্থানীয় ভুক্তভোগী সুকুমার শিল, মোঃ ইউনুস শেখ, ইমাম শেখ, আসাদ শেখ, মোছাম্মৎ শামেলা খাতুন, মোছাম্মৎ রিমা খাতুন, মোছাম্মৎ রঙ্গ খাতুনসহ আরো অনেকেই বক্তব্য রাখেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews