1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
নোয়াখালীতে মাদক বিরোধী অভিযান ৫ জনের কারাদণ্ড পাবনায় দাদী ও নাতী হত্যার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ! কেন্দ্রীয় সাধু সংঘে আধ্যাত্মিক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! শরীয়তপুর-৩ আসনের এমপি নুরুদ্দিন অপু জাতীয় সংসদের হুইপ হওয়ায় এ্যাড. মৃধা নজরুল কবিরের অভিনন্দন! কালিয়াকৈর পৌরসভা বাসীর সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চান- দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন! আড়াইহাজারে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২, আহত ১০! এপেক্স ক্লাব অব শরীয়তপুরের উদ্যোগে কমসৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ, ডিনার মিটিং ও ইফতার মাহফিল তামাকমুক্ত পঞ্চগড়ে`র প্রত্যয়ে বোদা’য় মতবিনিময় সভা অনুষ্ঠিত!  রেহান আসাদ দুবাইয়ের জাবাল আলী শিল্প এলাকায় অবস্থিত ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন! দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি রাস্তা দখল ও খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন

গলাচিপায় বর্ণাঢ্য শোভাযাত্রা: কালিবাড়ি থেকে বড় সাহাবাড়ি পর্যন্ত ধর্মীয় উৎসব উদযাপন

মোঃ হেলাল উদ্দীন  ,গলাচিপা
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫

গলাচিপায় রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা: কালিবাড়ি থেকে বড় সাহাবাড়ি পর্যন্ত ধর্মীয় উৎসব উদযাপন

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গলাচিপা কালিবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বড় সাহাবাড়ি মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা ঐতিহ্যবাহী এ ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করে রথ টানেন ও ভক্তিগীতি পরিবেশন করেন। বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুরা পূজার সাজে রঙ-বেরঙের পোশাকে অংশ নেন শোভাযাত্রায়।হাতে ফুল, ধূপ, ঢাক-ঢোল আর কীর্তনের মাধ্যমে চারপাশে ধর্মীয় আবহ সৃষ্টি হয়।


রথযাত্রার শুরুতে বিশেষ পূজা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়, যেখানে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পরে, পুরোহিতদের নেতৃত্বে শ্রীজগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি রথে স্থাপন করে শোভাযাত্রা বের করা হয়।গলাচিপা থানার পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিত করেন। ধর্মীয় সম্প্রীতি ও ঐতিহ্য রক্ষায় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রথযাত্রাকে প্রাণবন্ত করে তোলে। রথযাত্রা উপলক্ষে এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট