বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট:  জরিমানা, ৯২ সংযোগ বিচ্ছিন্ন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৩ জন গ্রেফতার জৈন্তাপুর-কানাইঘাট সীমান্তে  মদসহ ভারতীয় পণ্য জব্দ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ভারচুয়াল আদালত, কমবে ঝুঁকি- ভোগান্তি, গভীর রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ফটকে সংঘর্ষ! আশুলিয়ায় ট্রিপল মার্ডার এর ঘটনায় ১ জন গ্রেফতার! শিক্ষিত, দক্ষ ও বৈষম্যহীন সমাজ গঠনে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই-এটিএম কামরুল ইসলাম সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি গাজীপুর-৫ বাসীর অভিনন্দন ফেনীতে ১৬৫ পিস ইয়াবা ও সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

গণঅভ্যুত্থানে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা গণঅধিকার পরিষদের

  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫




আজ সোমবার, বিকাল ৪.০০ টায় জুলাই গণঅভ্যুত্থানের কর্মসূচি ঘোষণা করতে সংবাদ সম্মেলন করেছে গণঅধিকার পরিষদ। এতে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন। সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসানের সঞ্চালনায় কর্মসূচির ঘোষণা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে মাসব্যাপী কর্মসূচি: ১ লা জুলাই : কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার- (২০১৮-২০২৪) শীর্ষক আলোচনা সভা। ১৬ জুলাই : জুলাই শহীদ দিবসে জেলায় পর্যায়ে গণহত্যার বিচারের দাবিতে পদযাত্রা ১৮ জুলাই  : কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন শীর্ষক আলোকচিত্রী প্রদর্শনী। ২০ জুলাই : কারাবন্দী ও আহত যোদ্ধাদের স্মৃতিচারণ শীর্ষক  আলোচনা সভা।২৫ জুলাই : শহীদের স্মরণে উপজেলা পর্যায়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল। ২৬ জুলাই : জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনাসভা।৩১ জুলাই : গণঅভ্যুত্থানে  পেশাজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা।১লা আগস্ট : শহীদ মিনারে ঐক্য ও সংহতি সমাবেশ। ৫ আগস্ট : গণঅভ্যুত্থান দিবস উদযাপন। ৮ আগস্ট : জুলাইয়ের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, আব্দুজ জাহের,এড.সরকার নুরে এরশাদ সিদ্দিকী, মাহফুজুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews